somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়বারতা (অংশবিশেষ)

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দ্বিপ্রহর বেলা। সিঁথি ঘরের দরজা জানালা সব বন্ধ করে উচ্চশব্দে গান শুনছে, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই...

সেলিনা বেগম তার রুমে বসেছেন ডায়েরি নিয়ে। তার হাতে 2B পেন্সিল। তিনি ডায়েরি লেখেন পেন্সিলে। তবে তিনি আসলে কি লেখেন এটা এখনো সবার অজানা। ডায়েরি তিনি ড্রয়ারে লুকিয়ে রাখেন চাবি মেরে। সিঁথি অনেক চেষ্টা করেও ড্রয়ারের চাবি আবিস্কার করতে পারেনি।

তাঁর কানে গানের আওয়াজ পৌছতেই তিনি ডায়েরি ড্রয়ারে রেখে সিঁথির রুমের কাছে এলেন। বন্ধ দরজায় দাঁড়িয়ে বললেন, ‘অ্যাই সিঁথি গান কে গাইছে, তুই?’

ভেতর থেকে সিঁথির উত্তর এলো, ‘মা গানের গলা ছেলের। আমি তোমার মেয়ে, ছেলে না।’

‘তোর ঘরে ছেলে এলো কিভাবে?’

‘ঘরে ছেলে আসেনি মা। গান কম্পিউটারে বাজছে। গান গাইছে গায়ক। ভিনদেশী গায়ক।’

‘ভিনদেশী গায়কের গান তুই শুনবি ক্যান? দেশে কি কোন গায়ক নেই?’

‘দেশ বিদেশ করছো কেনো মা? গান হলো এক ধরনের শিল্প। গায়ক হলো শিল্পী। শিল্পীদের কোন দেশ বিদেশ নেই। শিল্পী হলো সীমানাছাড়া। সে সবার।’

‘শিল্পী না হয় সীমানাছাড়া হলো কিন্তু তুই ভরদুপুরে এটা কি গান শুনছিস? সীমানাছাড়া শিল্পীর আর কি অন্য কোন গান নেই?’

‘আছে মা,অন্য গান আছে। কিন্তু ভরদুপুরে এই গান শুনলে সমস্যা কী?’

‘সমস্যা আছে। সমস্যা হলো কারণ এখন ভরদুপুর। ভরদুপুরের ঠা ঠা রোদে পূর্ণিমা রাতের গান শুনতে ভালো লাগে না। এই গান বন্ধ কর। এই গান শুনবি ফাগুন মাসের পূর্ণিমা রাতে।’

‘এ কেমন কথা মা? গান তো গানই। তোমার কথানুযায়ী তো তাহলে ফাগুন মাসের পূর্ণিমা রাতে কোন ছেলের হাত ধরে আমাকে পলায় যেতে হবে।’

‘সিঁথি তুই কি প্রেম করছিস?’

‘হ্যাঁ মা আমি প্রেম করছি।’

‘ছেলে কি তোর মতো চার চোখওয়ালা?’

‘মা আমার চোখ দুটোই।’

‘না মানে ছেলে কি তোর মতো চশমা পরে?’

‘হ্যাঁ চশমা পরে। তবে দুই চোখে না। সে চশমা পরে একচোখে। তার একচোখ কানা। সেই কানা চোখে সে চশমা পরে।’

‘কী বলিস রে? এতো ভয়ানক ব্যাপার। ছেলের নাম কী? কী করে?’

‘ছেলের নাম ক্যাহেরমান। ভরদুপুরের ঠা ঠা রোদে দৈনিক ইত্তেফাক মোড়ে দাঁড়িয়ে সে তরমুজ বিক্রি করে।’

‘সিঁথি তুই তরমুজ বিক্রেতার সাথে প্রেম করছিস?’

‘কেনো মা তরমুজ বিক্রেতার সাথে প্রেম করা যাবে না এমন কি কোন আইন আছে?’

‘না এমন কোন আইন নেই। অ্যাই সিঁথি, তুই কি এভাবে দরজা বন্ধ রেখেই আমার সাথে কথা বলবি? দরজাটা একটু খোল। তোর পাশে একটু বসি। তরমুজ বিক্রেতার ব্যাপারে বিস্তারিত কথা বলি।’

‘তরমুজ বিক্রেতার ব্যাপারে বিস্তারিত কথা বলার কিছু নেই মা। তুমি এখন যাও।’

#প্রিয়বারতা
#তাহসিনুল ইসলাম
#একটি_সূচীপত্র_প্রকাশনের_উপন্যাস
মূল্যঃ ১৫০ টাকা, ২৫% ছাড়ে ১১৫ টাকা
রকমারি ডট কমঃ ১৬২৯৭ অথবা ০১৫১৯৫২১৯৭১
বইপোকা ডট কমঃ 01624447772, 01752393737
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×