বিরক্তিকর কল ব্লক, ভুক্তভোগীর ঘাড়েই চাপান কেন ?
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিপীড়নমূলক মিসড কল সংষ্কৃতি আমাদের সমাজের একটা বড় সমস্যা। আমাদের অপারেটররা যারা রংচঙের বিজ্ঞাপনে সকল টেলিভিশন,পত্রিকা মাতিয়ে রাখছেন তারা যথারীতি এটা নিয়েও ব্যবসা ফেদেছেন। এর নাম ‘বিরক্তিকর কল ব্লক’ ব্যবসা। আমি জানি না নতুন নতুন নাম্বার থেকে কল করা কল করা শুরু করলে কতগুলো নাম্বার ব্লক করা সম্ভব ? কারন আমি এটা ব্যবহার করিনি। আমার প্রশ্ন হোল এটা ভুক্তভোগীর ঘাড়ে চাপান কেন ?
অপারেটররা এই দায়িত্ব নিজে না নিয়ে ব্যবসায়িক স্বার্থ ঠিকই অটুট রেখেছে। এমনকি তারা কলার দের তথ্য পর্যন্ত সরবরাহ করতে রাজী নয়। কারন এই মিসকল দাতা টেলিফোন গোষ্ঠী ই এদের বাজার এর বড় খদ্দের। অথচ এটা কেন ? এমন তো নয় যার তার তথ্য চাওয়া হচ্ছে। যদি দেখা যায় ‘ক’ নম্বর এর কাছে ‘খ’ থেকে ৩ কিম্বা ততোধিক কল কিম্বা মিসড কলের রেকর্ড থাকে, তাহলে ‘ক’ অবশ্যই ‘খ’ সমন্ধে তথ্য জানার অধিকার রাখে। তেমনি ভাবে আরও অধিক কল কিম্বা মিসড কলের ক্ষেত্রে অপারেটর কর্ত্তৃক সতর্কীকরণ এবং চূড়ান্ত ব্যবস্থা হিসাবে নাম্বারটি বন্ধ করে দেবার দাবী রাখে।
বিষয়টি নিয়ে সচেতন সমাজ, মোবাইল অপারেটর এবং বিটিআরসি’র সহযোগিতা কামনা করছি।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন