অভিনন্দন বাংলাদেশ। অভিনন্দন রুবেল।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ সালের বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজের আবিষ্কার এই রুবেল হোসেন। হোয়াইট ওয়াশ করার জন্য সিরিজের শেষ ম্যাচটি জিততে হতো টাইগারদের। রুবেল ম্যাজিকেই শেষ ম্যাচটি নিউজিল্যান্ডকে হারিয়ে তাদের হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল টাইগাররা। আমার এখনো মনে আছে, সিরিজ জিতে যাওয়ার পরও শেষ ম্যাচটি জিতার জন্য আমরা আকুল ছিলাম। হোয়াইট ওয়াশের আনন্দ করতে চেয়েছিলাম। আর সেজন্য জিততে হতো শেষ ম্যাচটি। কিন্তু হোয়াইট ওয়াশের কলংক হতে নিজেদের বাঁচানোর জন্য শেষ ম্যাচে কঠিন লড়াই করেছিল কিউইরা। হোয়াইট ওয়াশের হিরো ছিল সাকিব আল হাসান। কিন্তু হোয়াইট ওয়াশের অধ্যায়টি সম্পূর্ণ করে রুবেল হোসেন নামের এক তরুণ টাইগার। তখন কে ই বা চিনতো এই রুবেল কে। শেষ ম্যাচ ৯ টি উইকেট পড়ে যাওয়ার পর দরকার ছিল আর একটি উইকেট। বোলিং করতে আসেন রুবেল। কেউ কি ভেবেছিল এখনি পরিপূর্ণ হবে হোয়াইট ওয়াশের অধ্যায়?? পুরো বাংলাদেশ একসাথে আউট বলে চিৎকার করলো। হোয়াইট ওয়াশের আনন্দে পুরো বাংলাদেশ উৎসব শুরু করলো। রুবেল শেষ উইকেটটি নিয়ে শেষ করে দিলেন কিউইদের। ঐ সিরিজ দিয়ে বাংলাদেশ পেল আরেকটি প্রতিভার সন্ধান।
আজ ঐ সিরিজের আবিষ্কার রুবেলে বিধ্বস্ত কিউইরা। হাটট্রিকসহ ৬ টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ রুবেল। হোয়াইট ওয়াশ হবে কিনা সময় বলবে।
কিন্তু রুবেল ম্যাজিকে বাংলাদেশের এই জয় মনে রাখার মতো। আবারো পুরো দেশকে উৎসবে মাতালো রুবেল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন