somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবদুল্লাহ আবু সায়ীদ অর্ন্তবর্তী সরকার প্রধান!

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নির্বাচনকালীন অন্তবর্তী সরকার প্রধানের দায়িত্ব দিয়ে নির্বাচনের আয়োজন করলে তাতে অংশ নেবে বিএনপি। দলটির পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে ‘দল নিরপেক্ষ’ ব্যক্তিকে দায়িত্ব দেয়ার প্রস্তাব ও দাবি জানানো হয়েছে। বিএনপির নীতিনির্ধারকদের উদ্যোগে ‘দল নিরপেক্ষ’ ব্যক্তিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। তালিকায় অন্যান্যের মধ্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নাম আছে সবার উপরে। বরেণ্য এ শিক্ষাবিদকে নির্বাচনকালীন সরকার প্রধানের দায়িত্ব দেয়া হলে সব রাজনৈতিক দল মেনে নেবে বলে মনে করছেন বিএনপির নেতারা। বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএনপির একাধিক সূত্র জানায়, নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে বিএনপির করা তালিকায় যাদের নাম আছে, তাদের কথা শীঘ্রই দলটির পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দেশকে এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, নিরপেক্ষ সরকার প্রধানের অধীনে ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না। আলোচনা করে ঠিক করা যায়, কাকে দেয়া যায় নির্বাচনকালীন সরকার প্রধানের দায়িত্ব।’

তথ্যমতে, সম্প্রতি এক অনানুষ্ঠানিক বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপির শীর্ষ নেতারা মিলিত হন। বৈঠকে তারা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, ওই সরকারের প্রধান কে হবেন, এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নাম প্রস্তাব করা হয়।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান।’ ঢাকায় নিয়োজিত বিদেশি এক রাষ্ট্রদূতের উদ্যোগে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অনানুষ্ঠানিক ওই বৈঠকের আয়োজন হয়।

শেখ হাসিনাকে অর্ন্তবর্তী সরকার প্রধান করতে চাচ্ছে আওয়ামী লীগ। এ বিষয়ে বিরোধী দলের দাবিকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট সরকার। আর বিএনপির নেতৃত্বে গঠিত ১৮ দলের জোটও দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রদূতের উদ্যেগে বৈঠকটির আয়োজন হয় বলে জানা যায়।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন। তাতে যোগ দেয়ার জন্য বিএনপির পক্ষ থেকে নামও আহবান করেন তিনি।

প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবের তিনদিনের মাথায় পাল্টা প্রস্তাব তুলে ধরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রস্তাবে বলেন, ‘১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারে থাকা ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা যায়। ওই ২০ জন থেকে আওয়ামী লীগ পাঁচ জন এবং বিএনপি পাঁচ জনের নাম প্রস্তাব করবে। সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ওই সরকারের প্রধান করা হবে। প্রয়োজনে তাদের এই সংসদে নির্বাচিত করে আনা যেতে পারে, যেভাবে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করা হয়।’উৎসঃ priyodesh
১৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×