somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রসফায়ারের সহজ-সরল বর্ননা আর রহস্যময় ক্ষমা প্রার্থনা

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারো টুঁ শব্দ করার সাহস নেই। পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছি আরো ১৪ জনের লিস্ট করেছি। সব ঠান্ডা। লিস্ট করার পর যে দু-একজন ছিল, তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না, আমরা ভালো হয়ে যাব। এই হলো বর্তমান জাতীয় সংসদের একজন সদস্যের তার নিজ এলাকার (ঢাকা ১৯) পরিস্থিতির ব্যাখ্যা। ওই এমপি আবার পেশায় চিকিৎসক। ১৯ জুলাই একটি বাংলা ট্যাবলয়েড মানবজমিন কে তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।

এর কয়েক দিনের মধ্যে তিনি তার অনভিপ্রেত, অশোভনীয় ও নিন্দনীয়’ বক্তব্য ‘প্রত্যাহার’ করে নেন। তিনি ‘লজ্জিত’ ও ‘দুঃখিত’ হয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি সুস্পষ্টভাবে জানান, তার কাজের ‘পূর্ণ দায়দায়িত্ব’ তার একান্ত নিজের এবং এতে সরকার, বা তার দল বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলা দৈনিকটি তার মূল প্রতিবেদনে উল্লেখ করেছিল, এমপির সাথে সংলাপের রেকর্ড তাদের কাছে আছে।

বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন ২০১৬ সালের ১ অক্টোবর কথিত ক্রসফায়ারে নিহত হন। সাভার থানার দুই উপ-পরিদর্শক ৩০ সেপ্টেম্বর রাতে তার মোহাম্মদপুর বাসভবন থেকে তাকে তুলে নিয়ে যাবার অভিযোগ রয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থাটি তোতা পাখির বুলির মতো বলেছে, ‘তাকে গ্রেফতারের পর অস্ত্র উদ্ধারের সময় দুস্কৃতিকারীদের সাথে বন্দুকযুদ্ধে নয়ন নিহত হয়েছে’। ওই ঘটনার আগে ও পরে ওই এলাকায় এ ধরনের আরো কয়েকটি হত্যাকান্ড ঘটেছে।

এমপির বক্তব্যে সাভারে বিরোধী কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। সংবাদপত্রে তাদের নিরাপত্তাহীনতার অনুভূতির কথা প্রকাশ পেয়েছে। অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন, অনেকে অবস্থান গোপন রাখার জন্য মোবাইল ফোন বন্ধ করে দিয়েছেন। এমপির তালিকায় নাম আছে কিনা জানতেও আগ্রহী হয়েছেন অনেকে।

সাম্প্রতিক অতীতে তাদেরকে ক্রসফায়ারের শঙ্কা তাড়া করে থাকলে এখন এমপির স্বীকারোক্তির পর তাদের জীবনের উপরে হুমকি আরেক দফা বেড়েছে। এমপির বক্তব্য কিছু দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের কথা বলার আগে জনপ্রতিনিধিদের উচিত সতর্ক থাকা। এধরনের বক্তব্য দিলে কী প্রতিক্রিয়া হতে পারে সেটা বলার আগে দুবার চিন্তা করা উচিত তাদের। এমপির বক্তব্যের সাথে একমত হয়নি র্যাব বা পুলিশ। র্যাবের মুখপাত্র কোথায় কিভাবে কাকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে সে প্রশ্ন এমপিকে করার জন্য সাংবাদিকদের উপদেশ দিয়েছেন। মনে হচ্ছে, সংস্থাটি এমপির স্বীকারোক্তি নিয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার কোনো তাগিদ অনুভব করছে না। এমনকি এ নিয়ে কোনো তদন্ত করার উদ্যোগও আইনপ্রয়োগকারী সংস্থাটির পক্ষ থেকে গ্রহন করা হচ্ছে না।

বছরের পর বছর ধরে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর নেতৃবৃন্দ এবং তাদের রাজনৈতিক প্রভুরা জোরালোভাবে বিচার-বহির্ভূত হত্যাকান্ডের দাবি অস্বীকার করে আসছে। গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, দেশে কোনো বিচার-বহির্ভূত হত্যাকান্ড ঘটছে না এবং সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো দাবি করেন, সরকার এ ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এমপির স্বীকারোক্তির পর এ ধরনের বক্তব্য টেকে না। ক্ষমতাসীন দলের সদস্যদের ক্রসফায়ার নিয়ে এ ধরনের বক্তব্য প্রদানের ঘটনা এটাই প্রথম নয়। ২০১৬ সালের মধ্য আগস্টে ঢাকার আরেক প্রভাবশালী এমপি যুবলীগের এক কর্মীর র্যাবের হাতে হত্যা নিয়ে ক্রোধ প্রকাশ করেছিলেন।

আইনবিদেরা ‘এনামুর কথন’কে ‘আইনহীনতার প্রকাশ’ এবং রাজনীতিবিদদের ‘ক্ষমতার অপব্যবহার’ হিসেবে অভিহিত করেছেন। জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত দাবি করেছে। প্রমাণিত হলে অপরাধ সংগঠনের ষড়যন্ত্র (ধারা ৩৪), অপরাধের পৃষ্ঠপোষতা (ধারা ১০৯) এবং খুন করার (ধারা ৩০২) অভিযোগ আনা যেতে পারে।

সুস্পষ্ট স্বীকারোক্তি এবং এর পরপরই ক্ষমা প্রার্থনা অধিকার অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের ক্ষুদ্র একটি অংশের দীর্ঘ দিন ধরে দাবীকৃত অভিযোগেরই বৈধতা দিয়েছে। এতে বিচার-বহির্ভূত হত্যাকান্ডের নির্মম বাস্তবতা এবং রাজনৈতিক বিরোধিতা বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবহার করার অভিযোগই প্রমাণ করে দিয়েছে। ঘটনাটি বাংলাদেশে রাজনীতির অপরাধীকরণের বাস্তবতাও প্রকাশ্যে তুলে এনেছে। যে লোকটি ডাক্তারির ‘শপথ’ গ্রহণ করেছেন, রানা প্লাজা ট্রাজেডির সময় জাতির শ্রদ্ধা অর্জন করেছিলেন, সেই মানুষটি মাত্র কয়েক বছরের মধ্যে ক্ষমতার দম্ভে ভীষণভাবে বদলে গেলেন। বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের এবং তার কাছে গ্রহণযোগ্য নয় এমন ব্যক্তিদের দৈহিকভাবে শেষ করে দেবার বক্তব্য তিনি অতি সহজে দিতে পারলেন।
এটাও হৃদয়বিদারক বিষয় যে, ‘এনামুর কথন’ রাজনৈতিক মহল এবং সেইসাথে মূলধারার সুশীল সমাজের মধ্যে সামান্যই আলোড়ন সৃষ্টি করতে পেরেছে। জাতীয় দৈনিকগুলোর মতামত কলামে স্থান পাওয়া কিংবা দর্শকদের চাহিদার আলোকে প্রচারিত টকশোর বিষয়ে পরিণত হওয়ার জন্য এই ঘটনা মানানসই বলে বিবেচিত হয়নি। যারা ‘স্বাধীনতার চেতনা’ নিয়ে ঝড় বইয়ে দেন তাদের মনে এ ধরনের নির্মম স্বীকারোক্তি কেন দোলা লাগাল না সেটাও ধাঁধার কথা। সর্বোপরি তাদের অনুধাবন করা উচিৎ সাধারণ মানুষের কাছে ওই চেতনার অর্থ হলো- ভয় থেকে সুরক্ষিত থাকা এবং মর্যাদার সাথে বেঁচে থাকা এবং মৃত্যুবরণ করার অধিকার ভোগ করা।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×