somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একথা বলা যাবে না

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ৭০ লাখ টাকার বস্তার ‘কালো বিড়াল’ প্রসঙ্গ নিয়ে কথা বলা যাবে না। খালেদা জিয়া রাষ্ট্রীয় অর্থ কয়েক হাতে যাওয়া-আসার সুযোগ তৈরি করে দিয়ে, জেল খাটছেন। ফারমার্স ব্যাংকে ধস নামিয়ে, রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রথম সারিতে বসার সুযোগ পাচ্ছেন মহীউদ্দীন খান আলমগীর। খালেদা জিয়ার বিচার করলেন, মহীউদ্দীন খান আলমগীরের বিচারও করেন- একথা বলা যাবে না। খালেদা জিয়ার ২ কোটি টাকার বিচার করছেন, একজন ছাত্রনেতা কী করে একটি ব্যাংকের উদ্যোক্তা হওয়ার মতো অর্থের মালিক হলেন, তা বলা যাবে না। খালেদা জিয়ার ২ কোটি টাকার বিচার করলেন, ড. আতিউর দায়িত্বে থাকা অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরির বিচার করছেন না কেন, এই প্রশ্ন তোলা যাবে না। ‘বারাকাতই জনতা ব্যাংক শেষ করে দিয়েছে’– তখন সরকার বা অর্থ মন্ত্রণালয় কী করছিল? খালেদা জিয়ার ২ কোটি টাকার ক্ষেত্রে এত তৎপর, জনতা ব্যাংকের ৫ হাজার ৫০৪ কোটি টাকার ক্ষেত্রে তৎপরতা নেই কেন, এমন প্রশ্ন করা যাবে না। খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে ঝড়ের গতি, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকের ৭ বা ৮ হাজার কোটি টাকার বিচার নিয়ে এত টালবাহানা করছেন কেন, প্রশ্ন করা যাবে না। খালেদা জিয়ার ২ কোটি টাকা স্থানান্তরের বিচার করলেন, ভালো কথা। কিন্তু শেয়ারবাজারের ৫০ থেকে ৮০ হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত রিপোর্ট অনুযায়ী অভিযুক্তদের বিচার করছেন না কেন, প্রশ্ন করা যাবে না। খালেদা জিয়ার বিচারের মতো, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশ করছেন না কেন, অভিযুক্তদের ধরছেন না কেন, প্রশ্ন করা যাবে না।

শুধু বলতে হবে খালেদা জিয়ার বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে

খালেদা জিয়ার বিরুদ্ধের মামলাও রাজনৈতিকভাবে খালেদা জিয়া তথা বিএনপিকে কোণঠাসা করার জন্যে। এর সঙ্গে দুর্নীতি দমন বা আইনের শাসন প্রতিষ্ঠার কোনও সম্পর্ক নেই। আবারও বলছি, খালেদা জিয়ার বিচার করা অন্যায় হয়েছে বা হচ্ছে– তা বলা যাবে না। তবে শত শত বা হাজার হাজার কোটি টাকার চুরি-জালিয়াতি-দুর্নীতির বিচার না করে, ২ কোটি টাকা স্থানান্তরে (চুরি বা আত্মসাৎ বা ‘মেরে খাওয়া’ নয়) অবিশ্বস্ততার দায়ে খালেদা জিয়ার বিচার, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যমূলক না, তা বলার সুযোগ নেই।

- Golam Mortoza
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×