somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন থেকে আরও একটি বছর চলে গেল কিন্তু তেমন কিছুই করতে পারলাম না!

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে যখন সবাই আনন্দ করছিলেন তখন আমার চোখের পানিতে গাল ভিজে যাচ্ছিল। কিছুতেই আমি হিসাব মিলাতে পারছিলাম না। একটি বছর মানে বারটি মাস, তিনশত পয়ষট্টিটি দিন! কিন্তু একগুলো দিন-সময়- পাওয়ার পরেও আমি আমাকে যথাযথভাবে গড়ে তুলতে পারিনি! শুধু অবহেলায় সময়গুলো নষ্ট করেছি বলেই মনে হচ্ছিল। আত্মগঠনের জন্য একটি বছর অনেক সময়। পরিকল্পিতভাবে এই বছরটি কাটাতে পারলে অনেক কিছুই করা সম্ভব ছিল। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে আমার দ্বারা সেই সময়গুলো প্রায় নষ্টই হয়েছে!

টিভিতে যখন বছর শেষের কয়েকটি অনুষ্ঠান দেখলাম সেখানে তারা কি যে আনন্দ করছেন, একটি বছরে তারা হয়তো অনেক অনেক ভাল কাজ করেছেন- আত্মগঠনের অনেক কাজ করতে পেরেছেন তাই হয়তো এই আনন্দ। কিন্তু আমি, আমি এই হতভাগা যে কিছুই করতে পারলাম না, কিভাবে আমার রবের কাছে তার জবাবদিহিতা করব,সেই চিন্তায়ই দু’চোখ বেয়ে অশ্রু ঝড়ছিল।

আমি হিসাব করে দেখলাম, যদি এই বছরে আমি প্রতি মাসে গড়ে তিনটি করে কুরআনের আয়াত মুখস্থ করতাম তাহলে বছর শেষে মুখস্থ হতো ছত্রিশটি কুরআনের আয়াত। অথচ সেই পরিমান আয়াত আমি এই বছরে মুখস্থ করতে পারিনি!

প্রতি মাসে গড়ে যদি একটি করে হাদীসও মুখস্থ করতাম তাহলে বছর শেষে বারটি হাদীস মুখস্থ হতো, কিন্তু দূর্ভাগ্য আমি সে পরিমান হাদীসও মুখস্থ করতে পারিনি!

প্রতিদিন গড়ে যদি পনের পৃষ্ঠা মৌলিক সাহিত্য অধ্যয়ন করতাম তাহলে বছর শেষে সেটার পরিমান হতো পাঁচ হাজার চারশত পৃষ্ঠা। প্রতিটি বই গড়ে যদি দেড়শত পৃষ্ঠা হয়ে থাকে তাহলে বই সংখ্যা দাড়ায় ছত্রিশটি, অথচ আমি সম্ভবত সারা বছরে পনেরটার বেশি মৌলিক বই পড়িনি!

এভাবে বছরের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনা করে নিজেকে বড়ই অপরাধী বলে মনে হচ্ছিল।

দুই রাকায়াত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম-
হে আল্লাহ! আপনি আমার ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনার দ্বীনের জন্য আমাকে কবুল করে নিন। আমার পিতা-মাতাকে ক্ষমা করে দিন। আমাদের পরিবারের সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। যেভাবে জীবন পরিচালনা করলে আপনি সন্তুষ্ট হবেন সেভাবে জীবন গঠন করার তাওফীক আমাকে দান করুন।

হে আল্লাহ! আমি যেন আমার জীবনকে কুরআন-সুন্নাহর আলোকে সাজাতে পারি সেই তাওফীক দান করুন। যেই হেদায়াতের পথ আমাকে দেখিয়েছেন সেখান থেকে যেন বিচ্চুত না হই আর এই পথে চলতে যেই যোগ্যতার প্রয়োজন সেটিও আমাকে দান করুন। অতীতের সকল গোনাহ মাফ করে দিন আর আগামীতে যেন গোনাহ করতে না হয় সেই ব্যবস্থা করে দিন।

হে আল্লাহ! সকল মুসলমানকে আপনি হেফাজত করুন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করুন।

আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেন আর এই বছর থেকে সময়গুলোকে ভালভাবে কাজে লাগিয়ে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজ করার তাওফীক দান করেন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×