somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: আবু তাহের
"মানুষ যুদ্ধ করে চলে, যদিও কখনই তাকে একবারও তলোয়ার চালাতে হয় না"

কুরআন নাযিল ও তাকওয়া অর্জনের মাস “রমজান"-শেষ

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই পর্যায়ে চলুন দেখি তাওয়ার পরিধিটা কত বিস্তৃত। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন- “(হে মানুষ) তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাঁকে করা উচিত, আর (আল্লাহর কাছে সম্পূর্ণ) আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনও মৃত্যুবরণ করো না।” সূরা আলে ইমরান-১০২

অর্থাৎ আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। আর এর মাধ্যমে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে তারপরেই মৃত্যুর দিকে যেতে হবে নচেৎ খবর আছে। তবে এর মানে তো এ নয় যে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম হতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মৃত্যু দেবেন না, বরং এর মানে হলো যে কোন সময়েই আল্লাহ আমাদেরকে মারতে পারেন আর যখনই মারবেন তখনই যেন তিনি আমাদেরকে মুসলিম হিসেবে পান। মানে আমাদেরকে চব্বিশ ঘন্টাই মুসলিম হিসেবে বসবাস করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন।

এখন কুরআন নাযিলের ব্যাপারে আরও কিছু কথা বলতে চাই। আগেই বলা হয়েছে কুরআনটা পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়াত স্বরূপ হলেও এখান থেকে সবাই হেদায়াত পায় না। যারা আল্লাহর কথামত চলেন তারাই শুধু হেদায়াত পান। এ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামীন কুরআনুল কারীমে এরশাদ করেছেন-“আমি কুরআনে যা কিছু নাযিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্যে (তাদের রোগের) উপশমকারী ও রহমত, কিন্তু এ সত্ত্বেও তা যালেমদের জন্যে ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না।” সূরা বনী ইসরাঈল-৮২

তার মানে যালেমরা এই কুরআন থেকে কোন উপশম পাবে না।

আর এমনিতেই কেউ যদি কুরআনের অনুসরণ না করে তাহলে তার পরিণতি কি হবে সেই ব্যাপারে কুরআনের আলোচনা শুনুন।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন- “যে ব্যক্তি আমার স্মরণ (উপদেশমালা) থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে দুনিয়ার সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। সে (নিজেকে এভাবে দেখার পর) বলবে, হে আমার মালিক- তুমি আমাকে কেন (আজ) অন্ধ বানিয়ে উঠালে? (দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তিই ছিলাম! আল্লাহ বলবেন, হাঁ, এভাবেই তো। আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল, তুমি তাকে ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে।” সূরা ত্বা-হা-১২৪-১২

স্পষ্ট যে আমরা যদি কুরআনের অনুসরণ না করি তাহলে পৃথিবীতে যতবড়ই ক্ষমতাশালী, প্রভাবশালী, সম্পদশালী হই না কেন আখিরাতে এগুলোর কোন মূল্য তো থাকবেই না বরং উল্টো আরো অন্ধ হয়ে উঠতে হবে। সেই কঠিন ময়দানে যদি কেউ অন্ধ হয়ে উঠে তাহলে তার অবস্থা কি হবে তা সহজেই অনুমেয়।

এ পর্যায়ে কুরআনের অনুসর করে তাকওয়া অর্জন করলে প্রতিদান কি পাওয়া যাবে সে ব্যাপারে কিছু আলোচনা করা যাক।

আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন- “এবং তিনি তাকে এমন রেযেক দান করেন যার (উৎস) সম্পর্কে কোন ধারণা নাই, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহ তায়ালাই যথেষ্ট, (কেননা) আল্লাহ তায়ালা তাঁর নিজের কাজটি পূর্ণ করেই নেন; আল্লাহ তায়ালা প্রতিটি জিনিসের জন্যেই একটি পরিমান ঠিক করে রেখেছেন।” সূরা আত তালাক্ব-৩

আল্লাহ অন্যত্র বলেন- “হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি তোমাদের জন্যে (অন্যদের সাথে) পার্থক্য নির্ণয়কারী (কিছু স্বতন্ত্র মর্যাদা) দান করবেন, তিনি তোমাদের গোনাহ সমূহ মিটিয়ে দেবেন, তিনি তোমাদের ক্ষমা করে দেবে; আল্লাহ তায়ালার দান আসলেই অনেক বড়ো।” সূরা আল আনফাল-২৯

আল্লাহ আরো বলেন- “অথচ যদি সেই জনপদের মানুষগুলো (আল্লাহ তায়ালার উপর) ঈমনি আনতো এবং (আল্লাহকে) ভয় করতো, তাহলে আমি তাদের উপর আসমান-যমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম...।” সূরা আল আরাফ-৯৬

আল্লাহ বলেন- “(তাদের অবস্থা হচ্ছে) তোমাদের কোন কল্যাণ হলে (তার কারনে) তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোন অকল্যাণ দেখলে তারা আনন্দে ফেটে পড়ে; (এ প্রতিকুল অবস্থায়) যদি তোমরা ধৈর্য্য ধারণ করতে পারো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো, তাহলে তাদের চক্রান্ত (ও ষড়যন্ত্র) তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না; নিশ্চই আল্লা তায়ালা তাদের যাবতীয় কর্মকান্ড পরিবেষ্টন করে আছেন।” সূরা আলে ইমরান-১২০

উপরের আয়াতগুলো থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে একজন মুত্তাকী ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের কোথাও কোন সমস্যা নাই। অতএব কষ্ট করে হলেও আমাদেরকে মুত্তাকী হতেই হবে।

যদি মুত্তাকী হই তাহলে আরও বড় ধরনের একটা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামী আমাদেরকে দান করবেন, সেই কথা বলেই আজকে আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন- “তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্যেও (প্রতিযোগিতা করো) যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান, আর এই (বিশাল) জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সে সব (ভাগ্যবান) লোকদের জন্যে, যারা আল্লাহকে ভয় করে-মুত্তাকী।” সূরা আলে ইমরান-১৩৩

আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কুরআন নাযিলের এই মাসে তাকওয়া অর্জন করে সেই বেহেশতে যাওয়ার তাওফীক দান করেন, যার বিশালতা আসমান ও জমিনের সমান।

তৃতীয় কিস্তি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×