[তোমার মন খারাপের দিনগুলোতে
আমার কিছু শ্রেষ্ঠ কবিতার জন্ম হয়]
এই নির্মল রোদেলা দুপুরে আজ কেন
তোমার মন খারাপের দিন গো?
সখি কেন আঁখি জলে,
প্রেরণার তীর ভেঙ্গে আমায় শূণ্য কর?
জানি না। আজ বুঝি না।
আমি জানি না-তুমিতো জানো।।
তবু কেন আঁখি জলে আমায় বাঁধো না
সখি কেন আমায় বাঁধো না?
করতল আজ দেখি নাই প্রিয় তোমার
তব দেখেছি ভাঙ্গা কাঁচের চুড়ি। সে কি? সেসব পণ্য
দুয়ারে কি শোভা পায়?
আমি জানি নাই-আজ নাই জানি তবে
তুমিতো জানো।।
বেদনার দীর্ঘ রাত্রি শেষে যে মাঝি কূল খুঁজে পায়-
তার ছায়া তোমার পরিচিত মনে হয়,
তবু নষ্ট চাঁদের এততুকু আলোয়
আজো তুমি তাকে চিনলে না!
কতটুকু পরিচয় হলে মানুষে মানুষে বন্ধুত্ত্ব হয়
হয়তো তুমি তাই জানো না।
চন্দ্রবিন্দুর কাছে আজ আমি বলি-ক্ষমা দাও, ক্ষমা দাও।
কেননা হদয়ে প্রেমের ক্ষুধা আর দেহের রক্তশূণ্যতা
দুইয়ে মিলে আজ আমি এক অমীমাংসিত ধ্বংসস্তুপ।
আমার অন্তরে এক তুমি
আর বাহিরে তুমি রিক্ত হাতে বিন্ধ্যবাসিনী...
বুকের অসুখে সুখের স্বপ্ন লিখে,
জীবনকে আকাঙ্ক্ষার সঞ্চয়ে পুষ্ট করে,
কেউ কেউ আবার বেঁচে উঠে বা বাঁচার স্পর্ধা দেখায়।
এভাবেই রোদেলা কিংবা হিমশীতল কোনো স্বস্তির প্রভাতে
মানুষের বেঁচে থাকা বেঁচে থাকে ঘোর কুয়াশায়।।
tahsiN//06-03-09
PLEASE DO NOT COPY
©ALL RIGHTS PRESERVED
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।