মন ও মগজে কোন ধুলোর আস্তরণ নেই,
তোমাকে মনে রাখি স্পষ্টত। পরিচ্ছন্ন। এককভাবে।
আমি আমার ভেতরে বাইরে সমান পরিচ্ছন্ন রাখি-
বদলাতে পারিনা বলে।
তুমি বদলাও বলে পুরনো ভালোবাসায় ধুলোর আস্তরণ জমে।
তবু তুমি-ই পরিচ্ছন্ন, নিখাদ ভালোবাসার মানুষ ছাড়া আর কিছুই নও।
তোমার ঘৃনার বিপরীতে তোমাকেই ভালোবাসি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


