আসুন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিছু মজার তথ্য পড়ি এবং বাসায় বসে হাত তালি দিই।
১) আমরা দেশী সংস্থা থেকে বিদ্যুৎ ৩ টাকা ৮০ পয়সা ইউনিটে পাচ্ছি, অথচ রামপালে আমাদের কিনতে হবে প্রতি ইউনিট ৮ টাকা ৮৫ পয়সা করে, দ্বিগুণেরও বেশী। হাততালি।
২) দেশের বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ সাত হাজার ৩০০ মেগাওয়াট আর বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে উৎপাদন করলে ৭ হাজার ৮২৬ মেগাওয়াট উৎপাদন করতে পারে, তাহলে রামপাল কেন করা হল? কার স্বার্থে? উত্তরটা কারো অজানা নয়, তাই হাত তালি হবে।
৩) ১৮৩৪ একর আবাদ জমি অধিগ্রহণের ফলে ৮০০০ পরিবার উচ্ছেদ হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মসংস্থান হতে পারে সর্বোচ্চ ৪০০-৫০০ জনের, ফলে উদ্বাস্তু এবং কর্মহীন হয়ে যাবে প্রায় ৭৫০০ পরিবার। এই পর্যায়ে আবারো হাত তালি।
৪) এই প্রকল্পে ৫০% শতাংশ মালিকানা ভারতীয় কোম্পানির, দেশের মাত্র ১৫%। দারুণ না?
হাত তালি হোক।
#SaveSundarban
#StopRampalPlant
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


