মিছে নিন্দা বড্ড ভয় পাই।
অনুগ্রহ করে আমাকে আবার আদা (আওয়ামী দালাল) উপাধি দিয়ে দিয়েন না কেউ !!
ধ্রুব সত্যের কীর্তন করলাম মাত্র ।
স্মৃতির অলিন্দে ধূপছায়া ধূপছায়া অবয়ব,
সোনা ঝরা সে ক্ষণ বিগত হয়েছে সেই কবে
নির্বোধ হায়েনারা তোমাকে ছাড় দিল না!
সর্বংসহা ধরিত্রীতে অবিনশ্বর হওয়া যায়না, এ-ই নিয়ম;
কিন্তু আফসোস! তোমার যে প্রয়াস জোয়ার উঠেছিল-
তা দুঃসময়ের ঘোলাটে আঙিনায় ভাটার টানে কাঁদে।
মহতী শিক্ষা গুণ কাজে লাগানো গেল না !
নাকি লাগাতে পারলাম না, আমরা অথর্ব সন্তানেরা
সোনার বাংলার স্বপ্ন- স্বপ্ন শুধু স্বপ্ন রয়ে যায়
অগণিত মা- বোন আজো লাঞ্ছিত হয় ক্ষণে ক্ষণে,
অনাহারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাজারো নিষ্পাপ মুখ
ধমনীর রন্ধ্রে রন্ধ্রে নিয়ম ভাঙ্গার অনিয়ম, কেউ বাকি নেই
অথচ-
ধূমকেতুর মত অস্থায়ী জীবদ্দশায় তোমার-
এতো শত অসঙ্গতি তো চোখে পড়েনি,
আর আজ, দুর্নীতির হাজারো রঙের খোলস
তুমি নিজে দেখলেও হতবাক হয়ে যেতে!
ওপার থেকে কিছুটা আঁচ যে করোনা, তা নয়।
জাতির পিতা, জাগরণ বড্ড প্রয়োজন, ঝড়ো উন্মাদনা
তোমার জাদুকরি পরশ, রুগ্ন জাতির দাওয়াই হবে-
তোমার পথের সুপথিক সংখ্যা, হাতে গোনা যায়
নিঃস্বার্থের পূজারী দরকার, অনেক নয়- সবাই;
গণতান্ত্রিক অমানিসায় তোমাকে ভীষণ প্রয়োজন
অথবা তোমার স্মৃতির ধূলো- বাঙ্গালির অঙ্গে মেখে দাও...
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১২ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



