somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন-শৃঙ্খলার চরম এই দুঃসময়ে এক টুকরো শান্তির বার্তা- খুঁজতেই হবে !!

০২ রা জুন, ২০১২ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদ মাধ্যমে আজকাল পুলিশের যে হিংস্র রূপ দেখতে পাচ্ছি, তার বিপরীত চেহারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে গেলে। আধুনিক সেবার যাবতীয় সুযোগ সুবিধার পসরা সাজিয়ে বসেছে ওয়েবসাইট টি। এখন সেবা কত দ্রুত দিতে পারে সেটাই প্রশংসার বিচার্য। যা দেখলাম তার কিছুটা ছড়িয়ে দিলাম- ফার্স্ট এইড চিকিৎসার মত দৈনন্দিন টুকটাক আইনগত ঝামেলার সমাধান হিসেবে। চলুন তাহলে...

http://www.dmp.gov.bd এই হল সাইটের ঠিকানা।
হোমপেজে পাওয়া যাবে ডিএমপি সার্ভিস বক্স, যেখানে যাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তাদের সুবিধার্থে অপশন আছে। তার একটু নিচে আছে ভিকটিম সাপোর্ট সেন্টার। যেখানে ক্লিক করে আপনার নামঠিকানা দিয়ে সাহায্যের আবেদন করা যায়।

কন্টাক্ট শিরোনামে আরেকটি বক্স আছে, হোমপেজে- যেখানে ফোন ডিরেক্টরি, যেকোনো অভিযোগ দাখিল, স্থানীয় পুলিশ খোঁজ সহ নানা সুবিধার অপশন আছে।

এবার দেখা যাক, বাম পার্শ্বস্থিত প্যানের অপশন গুলো। ডিএমপি ইউনিট, অপরাধ তথ্য, অভিযোগ, সিটিজেন হেল্প রিকোয়েস্ট সহ বাহারি পছন্দ। সিটিজেন হেল্প- এই অংশে ঘরে বসেই অনলাইন জিডি করা সম্ভব। আরও একটি সুবিধা আছে হালের বিষাক্ত ইভ টিজিং নিয়ে অভিযোগ দাখিল করার, যা কিনা নাম-পরিচয় গোপন রেখে করা যায়।

বামে শেষের দিকে আছে- ট্র্যাফিক কেস স্ট্যাটাস, যার মাধ্যমে কোন কেসের গতি অবস্থা জানা সম্ভব অনায়াসে। শুধু প্রয়োজন ট্র্যাকিং আইডি নম্বর। যার যেটা প্রয়োজন, সেরকম সব সাহায্য সুবিধা আছে, যা অনলাইনে নিমেষে সম্পন্ন করা সম্ভব। পোহাতে হবেনা কোর্টে দৌড়াদৌড়ির নানান বিড়ম্বনা, আইনি মারপ্যাঁচে পড়তে হবেনা, বাঁচবে সময়, অর্থ।

তবে আর দেরি কেন? এখুনি ঝাঁপিয়ে পড়ি সেবার দিকে, দৈনিক জীবনকে করি আরও সহজতর। আরও উপযোগী প্রচুর অপশন আছে, সব পরখ করে দেখতে মোটে দশ মিনিট লাগতে পারে। সকলের মাঝে সচেতনতা ছড়িয়ে দিন। দেশ ঠিকই সঠিক গন্তব্য পাবে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×