somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন থেকে ব্লগিং করতে রেজিস্ট্রেশন লাগবে?

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে প্রকাশিত পত্রিকার অনলাইন সংস্করণসহ সব ধরনের অনলাইন রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। সে লক্ষ্যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করছে তথ্য মন্ত্রণালয়। নীতিমালার পরিপন্থী কোনো ধরনের সংবাদ, কার্টুন, ছবি, বিজ্ঞাপন, ধর্ষণের দৃশ্য ধারণ, প্রচার ও অশোভন দেহভঙ্গিসহ অমানবিক বিষয়গুলো প্রচার করা যাবে না। তবে এগুলো প্রচার করলে কি ধরনের শাস্তি দেয়া হবে সে বিষয়ে খসড়া নীতিমালায় কিছু বলা নেই। এছাড়া নামমাত্র ফি নিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের কথা বলা হলেও ফি কত হবে তা উল্লেখ করা হয়নি। আইন ও বিধিবিধান তৈরি পর্যন্ত তথ্য মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতর অনলাইন কার্যক্রম তদারকি করবে। অনলাইনে প্রকাশিত সংবাদসহ সব বিষয় তদারকির জন্য একটি অনলাইন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। তথ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া তৈরি করেছে আইটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারের নেতৃত্বে একটি কমিটি। এখন সব সুপারিশ যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। খসড়া নীতিমালা প্রণয়নে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রযুক্তির অভাবনীয় উন্নতিতে যেখানে-সেখানে অনলাইন সংবাদ সংস্থা গড়ে উঠেছে। ফলে অনলাইন গণমাধ্যম সুষ্ঠু নীতিমালার আওতায় না আনা গেলে অশুভ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। তারা আরও জানান, একটি প্রতিষ্ঠানের নামে অপর প্রতিষ্ঠান (ডোমেইন) রেজিস্ট্রেশন দেয়া যাবে না। রেজিস্ট্রেশন দেয়ার আগে তা জাতীয় অনলাইন গণমাধ্যম কমিশন থেকে যাচাই করে নিতে হবে। একই নামে দেশে কোনো দৈনিক কিংবা সপ্তাহিক পত্রিকা নেই। তাই একই নামে কোনো অনলাইন প্রতিষ্ঠানও রাখা ঠিক হবে না। ব্লগারদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। রেজিস্ট্রেশন ছাড়া কাউকে অনলাইনে পোর্টাল, ব্লগ নির্মাণ, সংবাদ ফিচার কিংবা কোনো লেখা, ছবি ও কার্টুন প্রকাশ করা যাবে না। অনলাইনে জনবল নিয়োগের নির্দিষ্ট কাঠামো থাকবে। নির্দিষ্টসংখ্যক জনবল থাকলেই রেজিস্ট্রেশন পাওয়ার উপযুক্ত হবে। নির্দিষ্ট অফিস স্পেস থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করতে হবে। জাতীয় ওয়েজ বোর্ড রোয়েদাদ মেনেই তাদের বেতন-ভাতা নির্ধারণ ও পরিশোধ করতে হবে। এসব শর্ত মানলেই কেবল রেজিস্টার্ড অনলাইন প্রতিষ্ঠানগুলো সরকারি বিজ্ঞাপন প্রকাশের অনুমতি পাবে। তাছাড়া বাধ্যতামূলক হচ্ছে অনলাইন লাইসেন্স গ্রহণ। লাইসেন্স ফি হবে নামমাত্র। সব প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আলাপ-আলোচনা করে ফির পরিমাণ নির্ধারণ করা হবে। লাইসেন্সপ্রাপ্ত সব প্রতিষ্ঠান সরকারের কাছে স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের আদর্শ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রীয় আদর্শ এবং নীতিমালা সমুন্নত রাখতে হবে। অনলাইনে বিজ্ঞাপন প্রচারেও কঠোর নিয়মনীতি আরোপ করা হচ্ছে। ৫ বছরের নিচে কোনো শিশুকে বিজ্ঞাপনের মডেল করা যাবে না। শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই এ কথাটি গুরুত্বসহকারে ৫ সেকেন্ড এবং গুড়াঁ দুধ এক বছরের কম বয়সী শিশুর জন্য নয়- এ বিজ্ঞাপনটি ৫ সেকেন্ড করে প্রচার করতে হবে।

যে কারণে নীতিমালা দরকার : গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, আন্তর্জাতিক নীতি, নিরপেক্ষতা, ব্যক্তির ব্যক্তিগত অধিকারের গ্যারান্টি নিশ্চিত করা এবং অনলাইন গণমাধ্যমের মানোন্নয়নের জন্য নীতিমালা দরকার। সরকারি-বেসরকারি অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠায় উন্মুক্ত ও সুষম প্রতিযোগিতা সৃষ্টি। রেজিস্টার্ড অনলাইন গণমাধ্যম একটি কাঠামোতে নিয়ে আসা। সেই ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম বলতে বাংলা, ইংরেজিসহ অন্য কোনো ভাষায় জনগণের জন্য ইন্টারনেটের মাধ্যমে ভিডিও, অডিও, টেক্সট অথবা মাল্টিমিডিয়ায় তথ্য-উপাত্ত প্রকাশ কিংবা সম্প্রচারকারী সংস্থাকে বোঝাবে।

খবর সূত্র- আলোকিত বাংলাদেশ পত্রিকা
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×