এশিয়া-আফ্রিকার মানচিত্র
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(প্রিয় বান্ধবী কৃষ্ণকলি ফ্লো বেলাকে)
আলোকোজ্জ্বল ঝলমলে এই দিন
রমণী বুকের লোভনীয়
কোমল উষ্ণ পরশ
সোয়ানসীর সমুদ্র সৈকত
জোয়ারের জল -- সোঁ সোঁ শব্দ
জানান দেয় অতল আটলান্টিক
মায়াবী মিলন মন্ত্র।
ফ্লো বেলা, মনে পড়ে?
তুমি আর আমি যখন মুখোমুখী
এশিয়া আর আফ্রিকার মানচিত্রে
দোল খায় স্বর্গের সুশীতল হাওয়া।
ফ্লো বেলা, মনে পড়ে?
একদিন গান্ধীভক্ত তুমি
এশিয়ার অজানা এই যুবক আমাকেই
দিয়েছিলে হৃদয় স্পর্শিত পুষ্পান্জ্ঞলী -
আর আমি?
স্মরণ করেছি মুক্তিদাতা মেন্ডেলার
পবিত্র সেই মুখোচ্ছবি।
সময়ের বৈরী স্রোত
সোয়ানসীর সমুদ্র সৈকত
জোয়ারের জল -- সোঁ সোঁ শব্দ
নিরবধি এখনো বয়
শুধু তুমি নেই ......
এশিয়া-আফ্রিকার মানচিত্র
যেন গনগনে খরা।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন