সময় ক্যারাভানে বসে আছি জন্মাবধি
অ্যানালগ সময় দ্যায় কোয়ান্টাম উল্লম্ফন
সেকেন্ড, মিনিট, ঘন্টা
দিন, মাস, বৎসর -
জীবন দ্যাখে স্বপ্ন - মধুস্বপ্ন
নিয়তি টানে জীবন গাড়ি
ফ্রেমে বাঁধা স্মৃতি- মধুস্মৃতি, দুঃস্মৃতি হটে পিছু
কোয়ান্টাম উল্লম্ফনে হারায় পুরানো
আসছে নতুন সময় - ২০১৩
জীবন দ্যাখে স্বপ্ন - মধুস্বপ্ন ।
নিশ্চিত যাবে থেমে ক্যারাভান একদিন
মিশে গিয়ে ভূত, ভবিষ্যৎ, বর্তমান
করবো কি গাহন সময়হীন সময়- বিগব্যাং পূর্ব জীবন !
বিস্মৃতির আড়ালে চলে যাবে স্বপ্ন-স্মৃতি
নিয়তি কি আমার জড় ঈশ্বর !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




