আকলমন্দকে লিয়ে ইশারাই কাফি
পোষ্ট-মডার্ণ কলম ঝরায় বাকবাকুম।
নীল জ্যোছনায় নেচে চলে টপলেস সুন্দরী
চিয়ার্সে চিয়ার্সে হয় উচ্ছল যুবক যুবতি
সংগোপনে কাঁদে শুধু বিষণ্ণ আরক।
কচ্ছপ কামড়ে কাতরায় সময়
সটকে পড়েছে যুথবদ্ধ বাগান
যে যার বৃত্তে খায় টাল।
ইবলিশ হাসে, হাতে লাটাই
ওড়ছে ঘুড়ি ফ্রি মার্কেট ইকোনমি
বিজ্ঞাপণে ঢেকে গেছে ভূলোক গোলক।
গ্রন্থিহীন জীবন খুঁজে মায়া-মমতা
'আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে'
বৃষ্টির জন্য প্রার্থনা, জোড়হাত
জায়নামাজে বসে আসে অসহায় সময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



