পড়ন্ত দুপুরে বিষণ্ণ সুর
রিয়েলিটি বাইটস -
হাতরাই দর্শন, হাতে লন্ঠন
বিজ্ঞান বিশ্বাস দ্বন্দ্ব -
বুঝি কি জীবনের মানে !
শেষটায় নিরুত্তর-
জ্ঞাণপাপী হয়ে বসে থাকা ।
সময় দাবড়ে বেড়ায় জীবন -
আমিও সাঁতরাই সময় ।
মেঠো পথে ছুটছে বালক, ছুটছে বালক, ছুটছে বালক
হাতে লাটাই, ওড়ছে ঘুড়ি, ওড়ছে ঘুড়ি, ওড়ছে ঘুড়ি -
অপার বিষ্ময় চোখে মুখে, সহজ সরল কিশোর বালক ।
কোথায় আমার উল্টোরথ ? ফিরিয়ে দে আমার বালকবেলা !
বালক, তুমি কই যে গেলা, কই যে গেলা, কই যে গেলা !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



