'নিয়ম জানলেই হবে না
করো চর্চা- চর্চায় চর্চায় ফলাও গণিত'-
হিতোপদেশে ছেলেবেলার মাষ্টার মশায় ।
সুবোধ ছাত্র আমি দিস্তায় দিস্তা করি গণিত চর্চা
ঈর্ষান্বিত মার্কসে উত্তীর্ণ শেষে।
ডাব্বা, ডাব্বা - মহাডাব্বা জীবন গণিত
শিখিনি কায়দা, করিনি চর্চা
জেনেছি শুধু শ্রেয়সী তুমিই ভালবাসা ।
সময়ের হেরফের, শ্রেয়সী তুমি কোথায়?
বলবে কি কেউ আজ ভালবাসা কতোদূর !
অনাবাদে মায়াবী ভূমি নিরেট পাথর
বিষণ্ণ মাঝি গায় ভাটিয়ালী-
মন তুই কৃষি কাজ জানলি না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



