ভ্রুণ থেকে মানব শিশু - চেতনা বিকাশে ব্যপ্তি
দুরন্ত কৈশোর পেরিয়ে বয়ো:সন্ধিক্ষণ, যৌবনের পূর্বাভাষ
সেই থেকে শুরু- হাবল দুরবীন হাতে খুঁজছো তুমি
মন্থনরত অনন্ত আকাশ - ছায়াপথ, গ্রহ-নক্ষত্র
ব্যর্থ মনোরথ- দীর্ঘশ্বাস, জিজ্ঞাসা তোমা
'কোথায় পাব তারে, জানো কি কেউ?'
নিযুত কোটি আলোকবর্ষ দূর নক্ষত্র পাঠায় বার্তা
' তোমার আরাধ্য তুমিই বের করো মানব, আমাদের কি দায়!'
বিরামহীন অন্বেষণ - পৃথিবীর পথে তুমি পান্থজন।
সিদ্ধার্থ হয়ে গয়া-কাশী-মক্কা-মদিনা
পবিত্র বেথেলহাম তন্ন তন্ন করে
ক্বাবা প্রদক্ষিণে 'লাব্বায়েক লাব্বায়েক' -হাজির বান্দা
নিরুত্তর থাকে সে।
হয়েছো গবেষক, ইতিহাস খনন
লন্ডন মিউজিয়াম - জমাট বাঁধা মমী
প্রাচীন পুঁথি, কোরান-বাইবেল-বেদ আয়াতে আয়াতে সিঞ্চন
শূন্যতা, শুধুই শুন্যতা-ভুল প্রপঞ্চে ব্যর্থ গবেষক।
জীবচোখে খুঁজছো কাকে তুমি মানব?
মন-মননে রাখো চোখ--
না, না জীবচোখ নয় - মনচোখে দ্যাখ তো এবার ..
এই যে দ্যাখো তোমারই হৃদয়-ক্কলবে আসীন সে
পরম মমতায় তোমাকে জড়িয়ে ।
তুমি আর সে আছে মিশে একাকার।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





