অন্ধকারে কালো বিড়াল হাতড়ে বেড়াই
আইনস্টাইন মন কষে অংক- বুনে জাল অলগরিদম
অর্জুন নিশানায় শেষটায় পড়ে ধরা অসহায় বিড়াল ।
সিজোফ্রেনিক নয় মেঘ মন
তবু উদাস এলোমেলো- ছেয়ে যায় শরৎ আকাশ
আবহাওয়া বিজ্ঞান জানে তত্ত্ব ।
তিলে তিলে তিলোত্তমা
দুচোখে তৃপ্ত নয়, খোলে ইন্দ্র হাজার চোখ
রূপসুরা পানে হয়ে ওঠে সে রসময়।
তৃতীয় চোখে আমিও দেখি তোমায়
জ্বালায়ে হাজার হ্যাজাক বাতি
খুঁজি তোমার 'দেবা ন জানন্তি' মন অতল ।
বিমূর্ত গণিত মন তোমার
অব্যাখ্যাত হয়েই আছো তো বেশ -
আমিও আছি মজে মায়াজালে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





