চারপাশে ইমিটেশন ঢেউ
উলালা, উলালায় আলোর নাচন, গলে ডিস্কো
'লাভ ইউ ডিয়ার', মোবাইল এসএমএস
লং ড্রাইভ, রোমান্স, ক্যান্ডেল লাইট ডিনার ..
নীল ছবি, সিডিউসিং, সেক্স -
'ওহ্! শীট- এ স্ট্যেডি রিলেশনশীপ! ম্যারেজ !!
কাম'ন বয়, আর ইউ ফ্রম ইউর ড্যাড'স জেনারেশনস !
দ্যান, প্লীজ গেট ইউর ওউন ওয়ে -'
ঢেঢ় হয়েছে। নেশা কেটে গেছে। এবার খোলস ছাড়ার পালা।
জিনকোষে এখনো সতেজ মা ও মাটি -
আমার ভেতরের কৃষক দেখে স্বপ্ন
অহর্নিশ শুনে রেশমি চুড়ির রিনিঝিনি।
বেলাশেষে কৃষক ফিরে যায় ঘরে-
নথনাড়া কৃষাণীর চোখে মায়া ঝলক
বিকেলের মিঠেরোদ, সজনে গাছের তলায়
মুখোমুখি দুজন -
মাচায় লতানো লাউগাছ দোলে উঠে
হাওয়া ছড়ায় ওদের প্রেমকাহন।
মেয়ে, তুমি কি আমার কৃষাণী হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


