পৃথিবীর তাবদ ব্যর্থপ্রেমের বিষণ্ণতা শুষে নিয়ে হয়েছি আমি নীলকন্ঠ
এই দ্যাখো, বাহারি পেয়ালায় কী অক্লেশে খাচ্ছি বসে সব দুঃখপাচন।
খুব বেশী কষ্ট হচ্ছে বুঝি? বিশ্বাস করো তুমি, আমার কোন কষ্ট নেই।
ক্রুশবিদ্ধ যীশুকে জিজ্ঞেস করে জেনেছিলাম তারও ছিল না কোন কষ্ট।
আমাকে কষ্টতিলক পরিয়ে যে নারী একদিন সুখী হতে চেয়েছিলো
জানতে পারি আজো তারও বুকে রয়ে গেছে কালো কালো কষ্টদাগ
আফসোস শুধু নীলকন্ঠ আমি হতে পারিনি ওর সেই কষ্টের নিদান।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



