- কেমন আছো?
-মন ভালো নেই। ইচ্ছে হচ্ছে তোমার হাত ধরে হারিয়ে যাই কোথাও
- কোথায় যাবে বলো?
-যেখানে সুখ পাওয়া যায়।যাবে তুমি? দিবে আমায় একমুঠো সুখ?
- সুখ! সুখ কাকে বলে?
- যা দুঃখ ভুলিয়ে দেয়। যেমন তুমি। তোমাকে কাছে পেলে তোমাতে মেতে উঠি আমি.. হারিয়ে যাই আমি মূর্তিমান দুঃখ।
-ধ্যাত, মানুষের সাধ্যি আর কতোটুকু ! মানুষ কি পারে দিতে সুখ।
-মানুষ? কে মানুষ ! আমি তো তোমার কথা বলছি। তুমি যে আমার দেবী ..
- বড়বেশী আদিখ্যেতা করছো যে আজ ....
- না, আদিখ্যেতা নয়, সত্যিই বলছি তুমিই আমার দেবী।... দেবী, হবে কি আজ দিলদরিয়া?
--আবারো ফাজলামো !... ফোন রেখে দিব কিন্তু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



