কাঁঠাল প্রকোষ্ঠে কোয়ার বাক্তিগত ‘ইয়া নফসি, ইয়া নফসি’
দিবালোকে নিশিকুটুম্বের মিহি ছুরি
‘কেউ কারো নয়’ – বাংলাপাঁচে ইথার চালায় বিমর্ষ হাপর।
ইতিহাসের পাতা আওড়াচ্ছে যুথবদ্ধ ধারাপাত –
ভর করেছে মার্ক্সের আত্মা,
খুঁজছি আমি সোনামুখি সুঁই ...
বাক্তিগত ‘ইয়া নফসি, ইয়া নফসি’ -গুলো সেলাই করলেই সামষ্টিক নিনাদ
গুড়িয়ে যাবে কর্পোরেট হাশর ।
.............
পাদটীকা -
'ইয়া নফসি' – আমাকে বাঁচাও
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



