ফোর-বি র ম্যাডামকে দেখলেই গা শির শির করে উঠে সিকিউরিটি গার্ড জহিরের। তার কি দোষ! সে ভাবে, শরীরের এমন সেক্সি বান্ধন, আর যেভাবে ওড়না এক কান্ধে ফেলাইয়া সামনে দিয়া যায় বুড়ারাও তো না তাকাইয়া পারে না। টু-ইর মাঝবয়সী সাহেব তো চোখ দিয়াই ম্যাডামকে খাইতে থাকে। ম্যাডাম কি কিছুই বুঝবার পারে না!
ম্যাডাম সামনে পড়লে জহির অবশ্য একবারের বেশী তাকায় না। তার তখন মনে পড়ে যায় স্কুলের মৌলানা মহিউদ্দিনের কথা। ক্লাসে তিনি প্রায়ই বলতেন,'বাবারা, দুইটা জিভকে খুব সাবধানে রাখবা। একটা হইলো দুই ঠোঁটের মাঝখানের জিভ। আরেকটা হইলো গিয়া, দুই ঠ্যাং-এর মাঝখানের জিভ"। চৌদ্দ/পনেরো-র বালক জহির তখন অবশ্য বুঝতে পারতো না মৌলবী স্যারের এই বয়ান। ঢাকায় অ্যাপার্টমেন্টে কাজ করতে এসে এখন সে খুব বোঝে।
মাঝেমধ্যে ইচ্ছে হয়, মৌলানা স্যারের বয়ানটা টু-ইর সাহেবকে বলতে। তবে সাহস হয় না। তাছাড়া, সে নিজেও ধর্মের কারণে নাকি চাকরি খোয়ানোর ভয়ে ম্যাডামের দিকে কম তাকায় এ বিষয়ে নিশ্চিত না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



