নপুংশকদের কথা আলাদা। একটুআধটু আলুর দোষ কোন্ পুরুষেরই বা না থাকে ! কারোরটা অবদমিত, কারোরটা সোচ্চার- ব্যবধান এতোটুকুই।
আমি বিবাহিত। প্রেম করেই বিয়ে নীরার সাথে। তারপরেও মাঝেমধ্যে বেচাল হয়ে যাই, নিজেকে সামাল দিতে পারি না। সেদিন আতিক থবর নিয়ে এলো, "স্যার, আপনি যেরকম চান তেমনটিই পেয়েছি। তবে একটু হাইফাই, রেট অনেক বেশী"। ইদানিং মাঝবয়েসীদের প্রতি আমার আসক্তি জন্মেছে। অল্পবয়েসীদের ন্যাকামি আর পছন্দ হয় না। মাঝবয়েসীরা বরং অনেক ম্যাচুউরড এবং এদের সঙ্গও বেশ উপভোগ্য।
আতিক এসব বিষয়ে এক্সপার্ট এবং খুবই বিশ্বস্ত। তাই বললাম, "ওকে, বুকিং দাও কাল সারাদিনের জন্য। সকাল দশটায়ই আমি পৌঁছে যাবো। ওর অ্যাপার্টমেন্ট কোথায়? "
আজকাল হাইফাই মেয়েরা অ্যাপার্টমেন্টেই এসব কাজ চালায়। আতিক ঠিকানা আর মোবাইল নম্বর দিলো।
দশটার দিকেই পৌঁছে যাই ঠিকানামতো। দরোজা খুলে দিলো কাজের মেয়ে। বললো, "ম্যাডাম আপনার জন্যই অপেক্ষা করছেন।" বেডরুম দেখিয়ে দিলো। পর্দা ঠেলে ভিতরে ঢুকতেই দেখি চেয়ারে বসে আছেন ভদ্রমহিলা। কিন্তু এ কী, এ আমি কাকে দেখছি ! আমার দিকে চোখ পড়তেই সে-ও থমকে যেয়ে দুহাতের তালুতে মুখটি ঢেকে ফেললো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



