somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজা কলম
আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস।

শূন্যতায় আর্তি

২৩ শে জুন, ২০১৪ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলফির সাথে আমার সম্পর্কটা অব্যাখ্যাত। ও আমার কলিগ, ইউসিবি ব্যাংকের এক শাথায় দুজনেরই পোষ্টিং। পরিচয়ের পর বেশ দ্রুতই আমরা দুজন দুজনের কাছাকাছি চলে এসেছি। নাহ, আমাদের সম্পর্ক ঠিক প্রেমেরও নয়। আবার যে শুধুমাত্র বন্ধুত্ব ঠিক তাও নয়।

আমরা দুজনেই বিবাহিত। প্রেম করেই বিয়ে করেছি সঙ্গীতাকে আজ প্রায় বছর দশেক হলো। যতোদূর বুঝতে পারি হাজব্যান্ডের সাথে আলফিরও আন্ডারস্টেন্ডিং ভালো। তাই আমাদের সম্পর্ককে পরকীয়াও আখ্যায়িত করা যায় না। আর পরকীয়া শব্দটি তো দেহজ-কামজ গন্ধ ছড়ায়। বিপরীত লিঙ্গের হলেও আলফির প্রতি দেহজ টান অনুভব করি না, আমার বিশ্বাস আলফিরও করে না। বস্তুতঃ আমাদের মাঝে পারস্পরিক যে টান তা আত্মিক এবং বন্ধুত্বেরও অধিক।

বলা সঙ্গতঃ আমাদের দুজনের সম্পর্কের ভিত শিল্প-সাহিত্য-সংস্কৃতি ঘিরে। আমরা দুজনেই কবিতা ভালোবাসি, ভালোবাসি গান শুনতে এবং উৎসাহ আছে নাটক ও চিত্রকলায়। আমরা পরস্পর এ সব বিষয়ে মতামত শেয়ার করে থাকি।

শিল্প-সাহিত্যে আমার বউ সঙ্গীতারও ঝোঁক কম নয় এবং বলাবাহুল্য এ কারণেই আমরা প্রেমে হাবুডুবু খেয়েছি এবং এখনো খাই। আমাদের একমাত্র ছেলে অর্ণবও কম নয়। ক্লাস থ্রিতে পড়ে, শুধু পড়াশুনাতেই চৌকশ নয়, সাহিত্য-সংস্কৃতি, সঙ্গীতেও ওর উৎসাহও কম নয়। উইকএন্ডে আমি ফ্যামিলিতে সময় দেই। কোন কোন উইকএন্ডে বউ-বাচ্চা সহ লং-ড্রাইভে যাই। আমরা সত্যিসত্যিই মূর্তমান এক হ্যাপি ফ্যামিলি।

আলফির সাথে আমার বউয়েরও ঘনিষ্টতা হয়েছে। আমার ছেলেও 'আলফি আন্টি', আলফি আন্টি করে ব্যস্ত হয়ে যায়। বলা যায়, আলফি ইতোমধ্যেই আমাদের পারিবারিক বন্ধু হয়ে উঠেছে।

আলফির হাজবেন্ড আজমল বিজনেসম্যান। রিয়েল এস্টেটের ব্যবসা। ব্যবসায় বেশ সময় দিতে হয় তাকে। তবুও সময় সুযোগ পেলে তিনি আমাদের বাসায় আসেন আলফিকে নিয়ে। বিয়ের বয়স বছর দশেকের হলেও ওদের কোন ছেলেপিলে নেই। এটাই হয় তো এদের একমাত্র শূন্যতা।

এর মাঝে আমাদের দুজনের মফস্বলে ট্যুর পড়লো একসাথে। যেতে হবে খুলনার প্রত্যন্ত অঞ্চলে। ব্যাংকের নতুন ব্রাঞ্চ খোলার ফিজিবিলিটি স্টাডি করতে হবে সরেজমিনে তদন্ত করে। যাব অফিসের গাড়িতে, খুলনায় আমাদের অফিসের গেস্ট হাউজে রাতে থাকার ব্যবস্থা। বউকে বললাম আলফিও আমার সাথে যাবে। বউ বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলো। আজমল সাহেবও মোবাইলে বললেন, "ভাই, ট্যুরে আপনি যাচ্ছেন জেনে আমি নিশ্চিত। আলফির কোন প্রব্লেম হবে না নতুন জায়গায় যেয়ে।"

লাঞ্চ করেই আমরা রওয়ানা দিলাম। খুলনা পৌঁছতে পৌঁছতে প্রায় পাঁচটা। গেস্টহাউসটি বেশ ছিমছাম। আমি পড়ার জন্য বেশ কিছু কবিতার বই নিয়ে এসেছি। ওকেও দিলাম কয়েকটি। পাশাপাশি আমাদের রুম। ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে গেলাম।

ফ্রেস হয়ে এসে আলফি দরজা নক করলো। বললো কালকে তো সময় পাবো না। চলো হাঁটতে হাঁটতে শহরাটা ঘুরে আসি।

বের হয়ে এলাম। নদী আ্মায় বেশ টানে। মানুষজনকে জিজ্ঞেস করতে করতে রূপসার তীরে এসে গেলাম দুজনে। নিরিবিরি জায়গা বের করে আমরা দুজন বসলাম নদীর তীর ঘেষে। তিরতির শব্দে স্রোত বইছে, ঠান্ডা হাওয়া বেশ। সন্ধ্যা নেমে আসছে, নদীতে প্রতিবিম্ব হয়ে দোল খাচ্ছে লাল সূর্য। একধরণের রোমান্টিক আবহ।আলফির চোখও নদীতে, ডুবন্ত সূর্য কি ওকেও মুগ্ধ করছে! হঠাৎ করেই ও বলে উঠলো-

- অনেকদিন হলো ভাবছি .. সময় এবং সুযোগ না হওয়ায় বলা হয়ে উঠেনি .. আজ তোমার কাছে চাইবো
- কি চাইবে?
- ... ভালোবাসার দাবিতেই চাইবো। তুমিই পারবে শূন্যতা পূরণ করতে... যে হবে আমার ভবিষ্যৎ, যে হবে তোমার মতোনই মননশীল ....
- এতো হেয়ালী করছো কেন? কি চাও স্পষ্ট করেই বলো না !

ও আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর বলে, নাহ, এখন নয়। আজ রাতে, গভীর রাতে .. ফিরাবে না তো আমায়?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×