সন্ন্যাসযাপনে থেমে যায় পাখির গান
তসবির দানা পাঠে পাঠে বুড়ো বটগাছের ঝুরি বেয়ে নেমে আসে
খেয়াঘাটে ডিঙ্গি বাঁধা আছে জানি, কুয়াশাঝাপসা নদীর ওপার
কেতাবে নাকি লেখা আছে ওপারেই সব সুখ-
আমাকে ভাবায় না।
আমাকে ভাবায় শুধু অসম সমীকরণ
কেউ কেউ হাতে নিয়ে আসে সোনার চামচ
শুরু থেকেই কেউ কেন বনে যায় পথশিশু।
ইচ্ছে করে ধ্রুবসত্যের পবিত্র পাছায় মারি সজোরে লাথি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


