সন্ন্যাসযাপনে থেমে যায় পাখির গান
তসবির দানা পাঠে পাঠে বুড়ো বটগাছের ঝুরি বেয়ে নামে
খেয়াঘাটে ডিঙ্গি বাঁধা আছে জানি, কুয়াশাঝাপসা নদীর ওপার
কেতাবে নাকি লেখা আছে ওপারেই সব সুখ-
আমাকে ভাবায় না।
আমাকে ভাবায় শুধু অসম সমীকরণ
কেউ কেউ মুখে নিয়ে আসে সোনার চামচ
শুরু থেকেই কেউ বনে যায় পথশিশু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


