না-পুরুষ, না-নারী অনুভূতি নিয়ে যেদিন ছুঁয়েছি তোমায়
বুঝে নিয়েছি ভালোবাসার মানে -
অকামজ জোছনা কীসের মায়ায় গান গেয়ে মেতে উঠে নদীর স্তনে
শিশুচোখে প্রজাপতি নেচে নেচে পান করে যায় ফুলের বিলাস
হীরকজ্যোতিতে বাড়ে টান।
মিছেমিছেই ফ্রয়েড পাঠ- ইদিপাস, ইলেকট্রা কমপ্লেকস
কে বলে প্রচ্ছায়ায় শুধুই রতিলীলা!
জমাটবাঁধা সময় মুঠোতে পুরে এসো আজ শুয়ে থাকি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


