
'তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি,
তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি'____কবি বৃষ্টি বিন্দু
খুব মিস করছি ব্লগার বৃষ্টি বিন্দু আপুকে। আমাদের এই সহব্লগার আপুটি একই সাথে একজন কবি ও সুনামধন্য শিক্ষিকা। উনার কবিতায় যেমন ছিল মুগ্ধতা তেমনি তার মন্তব্যে ঝরতো অন্তরিকতা। তার ছড়াগুলো ছিল খুবই চঞ্চল। আমাদের প্রমানিক ভাইয়ের মত তার ছড়াও ব্লগকে নৃত্যে ভাসিয়ে রাখতো। প্রায় সময় উনার কবিতা আলোচিত পাতায় আলো ছড়িয়ে নির্বাচিত পাতা ও কবিতার পাতায় জায়গা করে নিত।
অনেক ব্লগার তাকে নিয়ে কবিতাও রচনা করেছেন। কিন্তু হঠাৎ করেই কোথায় যেন উনি হারিয়ে গেলেন। বিগত কতেক মাস যাবত উনাকে ব্লগে দেখা যাচ্ছে না! তার এই অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি আমাদের জন্য অনেক কষ্টের। বিশেষত, নতুনরা অনেকে তার ছন্দের নৃত্য থেকে বঞ্চিত হয়েছেন। যদি আপনারা উনার ছড়ার নৃত্য দেখতেন, তবে আমি নিশ্চিত, ছড়ার নৃত্যের সাথে আপনারাও নৃত্যে ভেসে যেতেন।
সবশেষে আপুর কাছে বিশেষ অনুরোধ, আর দূরে না থেকে চলে আসুন আমাদের মাঝে। আমরা আপনাকে ভুলিনি, মোটেও ভুলিনি। আমরা আপনার অপেক্ষায় আছি, ভাসিয়েদেন আমাদেরকে আপনার বৃষ্টিময় ভালো লাগায়।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



