somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবিচারের ভেতর অবিচারের চর্চা

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অপরাধীর শাস্তি নিশ্চিতকরণের বিচারকার্য পরিচালনায় আমাদের উচিত সহযোগিতা করা। ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের রায় নিয়ে কিছু বলতে চাই না। মোটাদাগে যা বলতে হয়, বিচারকের ধূর্তামিপূর্ণ কথোপকথন। যা সচেতন মহলকে ধোকা দেওয়ার আনাড়ি বচনকৌশল।

মতপ্রকাশের স্বাধীনতা চিরতরে রূদ্ধ হওয়া থেকে বাঁচিয়ে দেশকে বিরাট বিপদ থেকে রক্ষা করে শান্তিপূর্ণ ঢেকুর দিচ্ছেন মাননীয় বিচারপতি। অথচ ডিজিটাল নিরাপত্তা আইনের নাম করে সরকার ও তার সমর্থকরা নিজ অপছন্দনীয় সক্রিয়তার বিরোদ্ধে এই জামিন–অযোগ্য ধারায় মামলা করছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের আটক করছেন। এই ধারায় প্রতিদিন তিন থেকে পাঁচটি মামলা হচ্ছে। এই ধারা যেমন সুবিধা দিচ্ছে সরকারপন্থীদের তেমনি টুঁটি চেপে ধরেছে বাক স্বাধীনতার। যেখানে বাক স্বাধীনতা নেই সেখানে জীবনযাপনের সামগ্রিক স্বাধীনতা কখনো অক্ষুণ্ণ থাকে না।

বাক স্বাধীনতা হরণের এই ডিজিটাল নিরাপত্তা আইনের ২০টি ধারার ১৪টিই অজামিনযোগ্য। এখান থেকে অনুধাবন করা যায় ডিজিটাল আইনের নামে কী পরিমাণ জুলুম-নিপিড়ন চলছে দেশে। যারা ফেঁসে যাচ্ছে এমন মামলায় তাদের অধিকাংশই অজামিনযোগ্য বলে বিবেচিত হওয়ায় জেলই তাদের জীবনের কালো অধ্যায় রচনা করে যাচ্ছে। ডিজিটাল আইনের ফলে মামলা দায়ের, গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের ঘটনা ঘটে দ্রুত। এ বিষয়ে যখন কেউ সরকার বিরোধী পক্ষের কারো বিপরীতে মামলা করতে যায় তখন থানার কর্মকাতারা মামলার যোগ্যতা যাচাইপূর্বক মামলা গ্রহণ করেন। অনেক ক্ষেত্রে থানা কর্তৃপক্ষের জন্য মামলার যোগ্যতা যাচাই সম্ভবও হয় না। অভিযোগকারী যদি ক্ষমতাসীন দলের কেউ হন তবে এই মামলার শাস্তি সীমা অনুধাবন না করেই অনেক সময় থানা কর্তৃপক্ষ মামলাটি গ্রহণ করেন; অভিযোগের মেরিট বা মামলার যোগ্যতা যাচাই তো দূরের কথা। বাকস্বাধীনতার টুঁটি চেপে ধরার লক্ষ্যে প্রণীত এই ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ন্ত্রণের মাধ্যমে পোষা হচ্ছে ভিজিলান্টি জাস্টিস। যা আমাদের আগামীর ভবিষ্যৎকে অবচেতনার সগরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারপতির মুখে বাক স্বাধীনতা রক্ষার বুলি । বিপরীতে রাষ্ট্রযন্ত্রের মেশিনে বের হয়ে আসে বাক স্বাধীনতা হরণের ফটোকপি। এমন দুমুখো নীতির প্রশংসা না করে যদি কেউ প্রশ্ন উত্তাপণ করে সে নির্ঘাত বোকা। আর বোকা লোকের বেশি কথা বলা ঠিক না। তাই এখানেই থামলাম!

ভালো থাকুন সকলে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×