somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানি সামরিক বাহিনীর উত্তরাধীকারীদের ব্যর্থতাই হেফাজতের শক্তি বৃদ্ধির কারণ।

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে কিছুদিন যাবত অপরাজনীতির খেসারত হিসেবে যে হত্যাকাণ্ড চলছে তার দায়ভার পুরোপুরি আওয়ামিলীগ সরকারের। 'অবৈধভাবে ক্ষমতায় আসা। নিজ দলের লোকদের যত কুকীর্তি সবকিছুকে পবিত্রকরণের সফলতা। বিরোধী দলকে নিয়ন্ত্রণের কৌশল। সবই কিন্তু প্রশংসনীয়।' হ্যা, আমাদের মধ্যে থাকা অতি বিচক্ষণতার দাবীদার অনেককে দেখেছি এক তরফা নীতি অবলম্বনের মাধ্যমে নিজেদের জ্ঞানের স্বল্পতার বিকাশ ঘটাচ্ছেন আওয়ামী সরকারের প্রশংসার মাধ্যমে। হ্যা, অবৈধ ভাবে ক্ষমতায় জেঁকে বসা আওয়ামীলীগের প্রশংসার মাধ্যমে।
ওপরদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর উত্তরাধীকারীদের যে দলটি কিছুকাল ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ আসন ধরে রেখেছিল। তারাও আজ আর পারছে না দেখে একেবারেই কপাট বন্ধ করে দিয়েছে আপন গৃহের। আর জাতীয় পার্টি! সেও কিছুদিন পূর্ব পর্যন্ত বিনোদনের সহায়ক ছিল আওয়ামী সরকারের। বর্তমানে আওয়ামী সরকার বিরোধী দলের শূন্যতা অনুভব করছে। শতভাগ যে বিরোধী দলের শূন্যতা বিরাজ করছে তা কিন্তু না, বিরোধী দলের শূন্য জায়গাটা দৃশ্যমান হলেও কিছুটা দখলে রেখেছে হেফাজত। বহিঃবিশ্বে আপাত আওয়ামিলীগ হেফাজতকেই বিরোধী দল ও জঙ্গি গোষ্ঠী হিসেবে পাকাপোক্ত স্থান দেওয়ার চেষ্টায় রত আছে বলা যায়। হেফাজতিরা জিহাদের প্রকৃতার্থ না বুঝে তাদের এসকল তাণ্ডবকেই ভেবে নিচ্ছে জিহাদের ধাপ বলে।

আওয়ামীলীগ নিজেদের ক্ষমতাকে শক্তিশালী করার লক্ষ্যে হেফাজতকে ব্যবহার করছে। তাদের শক্তিবৃদ্ধিকরণে হেফাজত বলির পাঁঠা বানাচ্ছে কওমী অঙ্গনে আসা নিরিহ শিক্ষার্থীদের। হেফাজত করছে ধর্ম রক্ষার নামে নিজেদের অবস্থান জানান দেওয়ার যুদ্ধ আর আওয়ামীলীগ করছে জঙ্গি গোষ্ঠী নিয়ন্ত্রণের চেষ্টা। যেখানে বহিঃবিশ্ব ভাবছে, নতুন কোন সরকারের আগমন এবং জঙ্গি নিধনযজ্ঞে যথেষ্ট শক্তিধর কোন দল আসবে না বিদায় আওয়ামী সরকারই বাংলাদেশের মত রাষ্ট্রের জন্য যথাযোগ্য সরকার ব্যবস্থা।

পাকিস্তানি সামরিক বাহিনীর উত্তরাধীকারী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যর্থতাই হেফাজতের শক্তি বৃদ্ধির কারণ। বিএনপির যে পক্রিয়ায় তৈরি সেই পক্রিয়ায় তৈরি জাতীয় পার্টির। তাই আমরা দেখেছি, আওয়ামিলীগ বিএনপিকে মাটিচাপা দেওয়ার পরপরই জাতীয় পার্টিকে মাটি চাপা দিয়েছে অতি সহজে। যদিও বিএনপি পাকিস্তানি সামরিক বাহিনীর উত্তরাধীকারী হিসেবে এদেশে প্রতিষ্ঠা লাভ করেছে, তবুও তাদের মধ্যকার কিছু নেতাগণ দেশের জন্য কিছু কাজকাম করে গেছেন। কিন্তু এই একতরফা আওয়ামী সরকারের তাণ্ডবের বিপরীতে সাধারণ জনগণের আশা ছিল বিএনপি নিজ বিরোধী দলের অবস্থান ধরে রাখবে। সেখানে বিএনপির ব্যার্থতা পরবর্তী জাতীয় পার্টির ব্যার্থতায় সুযোগ দিতে না চাইলেও আওয়ামীলীগ হেফাজতকে মাটে ব্যবহার করছে বিরোধী দল হিসেবে। আর এতে আন্তর্জাতিক মহলে দেশের যেমন ভাবমূর্তি নষ্ট হচ্ছে তেমনি বাস্তবিক অর্থে বাংলাদেশ হারাচ্ছে তার স্বাধীনতা।




ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪
১৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×