somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মানব সৃষ্ট এই বন্যার দায় কার?

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্যার পানিতে মারা যাওয়া সুনামগঞ্জের তিনটি শিশু!

বন্যা বৃহৎ সুনামগঞ্জ বাসীর কপালের লিখন নয়। এটা আমাদেরই সুপরিকল্পিত কার্যক্রমের অভাবের কারণে আমাদের মাথায় প্রত্যেক বছর আছড়ে পড়ে। প্রত্যেক বছর আসা মানব সৃষ্ট বন্যার পানি আমাদের সুনামগঞ্জ বাসীর জন্য দুর্ভোগ ছাড়া অন্য কিছু নয়।

আমরা লক্ষ্য করলে দেখব, প্রত্যেক বছর এই এলাকাগুলোর সরকারি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যাক্তিরা বন্যা মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকেন। কিন্তু বছর ঘুরতেই যেই লাউ সেই কদু। কোন কোন এলাকায় চতুর্দিকে পানি নিয়ন্ত্রণের জন্য বাঁধ দাঁড় করানো হয়। কিন্তু এলাকার পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থার কারণে এলাকার ভেতরকার বৃষ্টির পানিই সেই এলাকার জন্য বন্যার কারণ হয়ে উঠে। আবার কিছু এলাকার মানুষ বছরের পর বছর বন্যার দুর্ভোগ সহ্য করে থাকেন ভাগ্যের উপর দোষারোপ করে। তারা ভাবেন এটাই তাদের ভাগ্য।

এ বিষয়ে অনেকের সাথে আলোচনা করতে গেলে নিচের প্রশ্নগুলো বারবার উঠে আসে। যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, পাশাপাশি নিকটস্থ জনদরদী মানুষদের সাথে নিয়ে উদ্যোগ নিতে পারি।
প্রশ্নগুলো এরকম:
#বন্যার কারণে যে মানুষগুলো মারা যাচ্ছে তার দায় কার?
#মানব সৃষ্ট বন্যার পানি নিয়ন্ত্রণের জন্য নেওয়া কার্যক্রম প্রত্যেক বছর ব্যর্থ হয় কেন?
#বন্যার পানি নিয়ন্ত্রণের জন্য নেওয়া কার্যক্রমের মধ্যে যে ভুলগুলো থাকে সেগুলো সংশোধন হচ্ছে না কেন? হলে তা বন্যা মোকালবেলায় ব্যর্থ কেন?
#কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী এক-দুই বছরের মধ্যে কেন আবার সাধারণ মানুষকে বন্যার জন্য দুর্ভোগ পোহাতে হয়?
#বছরের পর বছর একইভাবে বন্যার কারণে দুর্ভোগ পোহানোর দায় কি কেবলই জনপ্রতিনিধিদের?
#বন্যার পানি মোকাবেলায় কি সাধারণ মানুষের কিছু করার নেই?
#বন্যার দুর্যোগ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে কেন যথেষ্ট পরিমাণে সচেতন করা হচ্ছে না?
#সাধারণ মানুষকে কীভাবে সহজে সচেতন করা যায়?
#কিভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে বন্যার দুর্ভোগ থেকে নিজ নিজ এলাকাকে মুক্তি দেওয়া যায়!


মোটকথা হচ্ছে, আমরা আমাদের দায়িত্ব আদায়ে সচেষ্ট হলে কি সম্ভব নয় আমাদের আপনজনদের এই বন্যা থেকে মুক্তি দেওয়া।

ছবিতে প্রকাশিত এই তিনটি শিশু (বয়স যথাক্রমে ১২-৮-৩) কিছুদিন পূর্বে বন্যার কারণে মারা গিয়েছেন।

জ্ঞাতব্য, আমার পূর্বে অনেকেই বন্যা মোকাবেলায় কী করা যায় সে বিষয়ে সুপরিকল্পিত, তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেছেন, তাদের সবার নিকট কৃতজ্ঞতা আদায় করছি। তাদের মধ্যে এই মুহুর্তে ব্লগার আহমেদ জী এস দা'র “এখানে এক নদী ছিলো” সাম্প্রতিক বন্যা নিয়ে একটি হুতাশন ..........." শিরোনামের লেখাটি মনে পড়ছে, সকলের পড়া প্রয়োজন মনে করছি।


সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×