somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তামান্না তাবাসসুম
আমি খুব পজেটিভ মানুষ। যা আমাকে পোড়ায় তা নিয়ে মাঝে-সাঝে লিখি। তখন ক্লাস ফাইভে পড়ি, বাংলাদেশ শিশু একাডেমীতে একটা উপস্থিত কবিতা লেখা প্রতিযোগীতায় পুরস্কৃত হওয়ার মধ্য দিয়ে কলম ধরার যাত্রা শুরু

সন্দেহ চক্র ;)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালাতো ভাইয়ের সাথে বেশি আলাপ জমানোয় বউকে খোঁচা মেরে দুটো কথা শোনালেন আবুল সাহেব। তারপর থেকে বউও ওৎ পেতে আছে কখন উনাকে অফিসের সুন্দরি কলিগকে জরিয়ে দুটো কথা শোনানো যায়।
এর মধ্য বিরতিতে ঝাল ঝাড়লেন কলেজ ফেরত মেয়ে লিসার উপর- “বাসায় ফিরতে এত দেরী হইল কেন্? খুব পাংখা গজায় গ্যেছে না? ভাবছস কোন খবর রাখি না? ” বেচারী এদিকে সারাদিন পরীক্ষার সাজেশন আর নোট জোগারে ব্যস্ত ছিল। মায়ের কথায় তার জেদ চেপে যায়;বলে “ কিছু না কইরাও যখন সন্দেহ কর তেইলে কইরাই দ্যেখামু”। ফোন দেয় তার পিছনে সদ্য ঘুরঘুর করা মকবুলকে। মকবুলের আবার আজি দুবাই যাবার ভিসা হয়েছে। সেই আনন্দে সবাইকে ফোন করে খবরটা দিচ্ছে । ফোন ওয়েটিং পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে লিসা।

রাতে বাড়ী ফিরে তপু দেখে মা ভাত রাধে নাই, বাসার কেউ কারো সাথে কথা বলে না। এই গুমোট পরিস্থিতি থেকে একটু সস্তি পেতে ফেসবুকে ঢ়ুকলো, তার প্রানপাখি সীমা অনলাইনে। ‘হাই বাবু' লিখল; কোন রিপ্লাই নাই। পাঁচ মিনিট পর ‘হ্যালো জান’ লিখল; কোন রিপ্লাই নাই। তার পাঁচ মিনিট পর লিখলো ‘কুচিপুচি তুমি কি বিজি?’ তাও কোন রিপ্লাই নাই। তার পাঁচ মিনিট পর লিখলো, এত ভাব নাও কেন? কার সাথে চ্যটিং কর? দুনিয়ার সব মেয়েই ছলনাময়ী। যাও ব্রেকআপ। সারারাত মেয়র নামের পাশের সবুজ বাতির দিকে চেয়ে ঘুমই হলনা। সকালের দিকে চোখে ঘুম লেগে উঠতেই প্রেমিকার ফোন- ভ্যা.... জানু তুমি আমার সম্পর্কে এমনটা ভাবতে পারলে? আমি তো অনলাইন থেকেই ঘুমিয়ে পড়েছিলাম। ভ্যা.... । ঠিক আছে, তুমি যখন বলেছ ব্রেকআপ তাহলে ব্রেকআপ, হুহ্ । মেয়েকে কোন কিছুতেই কিছু বোঝানো যায় না । তারপর বলে, ‘বাবু আমি তোমাকে ভালবাসি বলেইতো হারানোর ভয় পাই। তাই তো এমন করি।’এই কথায় মেয়ে গলে যায়। আমি রাজি আছি এক শর্তে, রিনিকে তোমার আনফ্রেন্ড করে দিতে হবে। বাবু বিশ্বাস করো ওর সাথে আমার কিচ্ছু নেই আমরা শুধু বন্ধু । তাহলে তোমার পাসওয়ার্ড দাও। তুমি তো আগে এমন ছিলে না? জা..ন ‘আমি তোমাকে ভালবাসি বলেইতো হারানোর ভয় পাই, তাই তো এমন করি। ;) ’ এমন কথার পর তো আর না দিয়ে থাকা যায় না । অগত্যা দিতেই হল।

এদিকে সীমা আবার ফেসবুক সেলিব্রেটি। নিজের সন্দেহ দোষ ব্যকাপ দেয়ার এই মহাওষুধি ডায়লগ তার খুব মনে ধরে যায়। সে “ যে আপনাকে কখনো সন্দেহ করে না সে আপনাকে ভালইবাসেনা ” এই টাইপ স্ট্যটাস দিয়ে দেয়। সেই স্ট্যটাস লাইক, শেয়ার, কপিপেষ্ট এসব হয়ে সেই 'মকবুলের' চোখে পড়ে। মকুল আবেগে আপ্লুত হয়ে যায়। তাহলেকি লিসাও আমাকে ... ! আবার নতুন উদ্দমে লিসাকে পটাতে লেগে যায় সে। সফলও হয়।

বিযের পর প্রথম মকবুলকে অফিসে পাঠাচ্ছে লিসা। হুট করে তার মনে হল বাবার অফিসের সুন্দরি কলিগকে নিয়ে না বাবা-মায়ের মধ্যে অনেক ঝমেলা হয়েছিল, ওকে চোখে চোখে রাখতে হবে ....... ।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×