
Ernest Hemingway নোবেল ও পুলিৎজার পুরুস্কার প্রাপ্ত আমেরিকান লেখক।The Snows of Kilimanjaro তার লেখা অন্যতম শ্রেষ্ঠ একটি ছোট গল্প। গল্পটা একজন লেখককে নিয়ে। শুরুটা এমন যে লেখক হ্যারি তার স্ত্রী কে নিয়ে এসেছে বেড়াতে, উদ্দেশ্য এখানে কিছুদিন রিলাক্স মুডে লেখা-লেখি করবে, টুক-টাক শিকারের নেশাও আছে তার,এসেই সে বেখেয়ালে পায়ে বেশ আঘাত পেয়েছে। এখানে সেরকম ডাক্তার নেই তাই অসুধ পত্রের অভাবে ঠিকমত সেরে উঠছে না।
ব্যথায় কাতর হয়ে সে প্রলাপ বকতে থাকে। তার চোখের সামনে ভাসতে থাকে সেই সব চরিত্ররা যাদের নিয়ে সে লিখতে চেয়েছিল, কিন্তু আজ লিখি কাল লিখি করে আর লেখা হয়নি। সে ভাবতো সময় এখনো আসে নি, এখন জীবনকে উপভোগ করার সময় বা এটা লেখার জন্য উপযুক্ত স্থান না লেখা আসে প্রকৃতির কাছে গেলে। সেই প্রকৃতির কাছে এসেই আজ সে এই অবস্থায় পড়লো।
হ্যারি তার জীবনের বেশি ভাগ সময় ব্যয় করেছে পয়সা ওয়ালা সুন্দরি রমনিদের পিছনে। যেহেতু সে লেখক তাই খুব সহজেই কথার জাদুতে পটিয়ে ফেলতে পারতো পয়সাওয়ালা সুন্দরিদের, তাদের টাকায় বেশ আমদেই জীবন কাটিয়েছ সে।
জ্বরের ঘোরে তার মনে পড়তে থাকে সেই সব দিন। মনে হতে থাকে সেই সময় সেই মেধা সে লেখায় দিলে অনেক বড় কিছু করতে পারতো।
সে মনে করতে থাকে সেই এক্সক্লুসিভ সব অভিজ্ঞতা আর মানুষদের, যাদের নিয়ে ভাবছিল লিখবে, সময় হলে লিখবে, এখন সে বুঝতে পারছে তার সময় ফুরিয়ে আসছে। ক্ষতে ঘা হয়ে ইনফ্যকশন হয় যায়।এদিকে শহরে যেতে পারছে না,অধিক তুষারপাত এর জন্য প্লেন দুদিন লেট করে।সে আর তার স্ত্রী প্লেনের জন্য অপেক্ষা করতে থাকে, হ্যারি জ্বরের ঘোরে আওড়াতে থাকে অলিখিত সব গল্প,প্লট, চরিত্র। অবশেষে প্লেন আসে কিন্তু সেই গল্প বলতে বলতেই মৃত্যু এসে তাকে নিয়া যায় পৃথিবী থেকে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





