somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষিণ এশিয়ায় সমরাস্ত্র প্রতিযোগিতা উস্কে দিচ্ছে ইসরাইল

৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষাপটে ভারত সম্প্রতি ইসরাইলের কাছ অত্যাধুনিক রাডার ব্যবস্থা সম্পন্ন জঙ্গীবিমান এওয়াক্সের একটি চালান গ্রহণ করেছে।
২০০৪ সালে নয়াদিল্লী ও তেলআবিবের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইসরাইল এ ধরনের আরো দু'টি চালান ভারতকে সরবরাহ করবে। ভারতের বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার টি.কে সিনহা বলেছেন, ২০১০ সালের মধ্যে ভারতীয় বিমান বাহিনী এওয়াক্স জঙ্গীবিমানের বাকি দু'টি চালান গ্রহণ করবে।



বিশ্লেষকরা মনে করছে, ইসরাইলী রাডার ব্যবস্থা সম্পন্ন এওয়াক্স জঙ্গীবিমান দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতাকে মারাত্মকভাবে উস্কে দেবে। ভারত চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার এবং পূর্বদিকের সীমান্তে চীনের যে কোন হুমকি মোকাবিলা করার উদ্দেশ্যে ইহুদীবাদী সরকারের কাছ থেকে এই জঙ্গীবিমান সংগ্রহ করেছে। পাকিস্তান ভারতের এই পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ বলেছে, দেশটি পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করবে। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল রাও কামার সুলেমান বৃহস্পতিবার বলেছেন, ইসরাইলের কাছ থেকে ভারতের এওয়াক্স জঙ্গী বিমান ক্রয়ের ঘটনা দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতা সৃস্টি করবে। এয়ার মার্শাল সুলেমান আরো বলেন, আগামী সেপ্টেম্বর নাগাদ তার বাহিনীতে নিজস্ব প্রযুক্তির এওয়াক্স বিমান সংযুক্ত করা হবে। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর ভারত ও পাকিস্তান তিন বার পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এছাড়া সীমান্ত বিরোধ নিয়ে ১৯৬২ সালে চীনের সাথেও একবার ভারতের যুদ্ধ হয়েছে। পাকিস্তানের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং নয়াদিল্লী ইসলামাবাদের সাথে বেইজিংয়ের ঘনিষ্ঠতার ব্যাপারে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ভারত সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি দখলদার ইসরাইলের সাথে সামরিক সহযোগিতা জোরদার করেছে।



২০০৭ সাল পর্যন্ত রাশিয়ার পরে ইসরাইল ছিল ভারতের কাছে অস্ত্র সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তু এরপর ইসরাইল ভারতের কাছে অস্ত্র রপ্তানির দিক দিয়ে প্রথম স্থান দখল করে। ভারত ও পাকিস্তান মাঝেমধেই বিভিন্ন পাল্লার ক্ষেপনাস্ত্রসহ প্রচলিত ও অপ্রচলিত অস্ত্রের পরীক্ষা চালিয়ে থাকে। দুটি দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে এবং নয়াদিল্লী বা ইসলামাবাদের কেউই এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করে নি। নয়াদিল্লী অভিযোগ করেছে, শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের কাছে পরমাণু অস্ত্র থাকবে- এটা ঠিক নয়।

৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×