somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের ভালবাসা কাঁদায় আমাকে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদের ভালবাসা কাঁদায় আমাকে

আমার ছোটবেলা থেকে আমাদের ঘরের কাজে সাহায্যকারী যত মেয়ে এসেছে তারা সবসময়ই আমাকে পছন্দ করে। কারণ, আমি আমার মতই তাদেরকে মানুষ মনে করি এবং মূল্যায়ন করি।

রাঙ্গামাটির একটি গ্রামে আমি ভোটার তালিকায় আছি। এবার জাতীয় নির্বাচন ছিল শীতের দিনে। রাঙ্গামাটি সদর থেকে লঞ্চে দু'ঘন্টার পথ পাড়ি দিয়ে আমার ভোটার এলাকা। সত্যি বলতে কি, শীতের দিনে গ্রামে এলাকায় গিয়ে দু'দিন অবস্থান করে জাতীয় নির্বাচনে আমার মনের মত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার ইচ্ছেটা কম কাজ করছিল আমার মনে। কিন্তু মা রাঙ্গামাটি জেলা যুব মহিলালীগের সভাপতি হওয়ায় তিনি আমাকে ছোট্ট শিশুর মত অনেক বুঝিয়ে সুঝিয়ে ভোট দেয়ার জন্য যেতে বললেন।
তখন দুপুর। হাতে লঞ্চ ধরার সময় শেষ। এদিকে দুপুরের খাওয়া হয়নি। মায়ের কথা রাখতে কোনোরকম ব্যাগ গুছিয়ে লঞ্চ ধরতে দৌঁড় দিলাম। লঞ্চে যখন পৌঁছলাম তখন ভীষণ ক্ষিধে পেয়ে গেল। লঞ্চ অল্প সময়ের জন্য থামিয়ে তড়িঘড়ি করে হোটেল থেকে খাবার নিয়ে লঞ্চে বসে দুপুরের খাবার খেলাম। মনে মনে প্রচন্ড বিরক্ত লাগছিলো এই ভেবে যে- একটা ভোটের জন্য এত কষ্ট!! আমি ভোট না দিলেওতো জনগণ যাকে যেতাবে সেই জিতবে।

যাই হোক, জাতীয় নির্বাচনের দিন আমার মনের মত প্রার্থীকে ভোট দিলাম। ভোট দেয়া শেষ করে যে বাড়ীতে পূর্বের রাতে অবস্থান করেছিলাম সেই বাড়ীট উঠোনে গিয়ে বসেছিলাম। কে জিতবে সেই নিয়ে ভাবছিলাম।
হঠাৎ মোবাইলে একটা কল আসলো। আমাদের বাড়ীতে কয়েকমাস আগে অল্প বয়সী যে মেয়েটি কাজ করত তার কল। সে খুব আত্মবিশ্বাসের সাথে কন্ঠে অসীম ভালোবাসা মিশিয়ে বলল, " আপু, আপনি সাবধানে আছেনতো? আমি আওয়ামিলীগ, বিএনপি বুঝিনা, শুধু জানি, আপনি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকব, আমরা ভালো থাকব। আপনি না থাকলে আমরা ভালো থাকবনা। "

মেয়েটির কথা শুনে অবাক হলাম, আর আমার চোখ পানিতে ভরে গেলো। কারণ, আমি এই মেয়েটির সাধারণ উপকার ছাড়া কখনও কোনো অসাধারণ উপকার করিনি যাতে সে এভাবে এত ভালবাসা নিয়ে আমাকেই অলিখিত ভোট দিতে পারে।
আমি রাষ্ট্রের এমন কোনো ক্ষমতার অধিকারী ব্যক্তি নই যাতে সরাসরি অগণিত সৎ ও খেটে খাওয়া মানুষকে সেবা দিতে পারি। একজন শিক্ষক আমি। নিজের জীবনের সুব্যবস্থা করতেই হিমশিম খেতে হচ্ছে। যারা জনগণের সরাসরি ভোটে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানোর ব্যবস্থাপত্র দেয়ার রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন, তাদের কাছে একজন সাধারণ মানুষ হিসেবে আমার অনুরোধ- আপনারা সাধারণ জনগণের বন্ধু হয়ে থাকুন। সাধারণ মানুষের ভালবাসাই আসল ভালবাসা।

আমরা যদি সব মানুষের প্রতি একটু মানবিক হই, তবে এ পৃথিবীতে ভালোবাসা উছলে পড়বে। আমি নিশ্চিত। আপনারা বন্ধুরা নিশ্চিত কিনা এ ব্যাপারে?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×