ভালো থাকাটা সবারই চাওয়া, এটা একটা আত্মিক কামনা।
ভালো থাকা কি?
সেটা সবাই বুঝি ।
কিন্তু ভালো থাকা কেন?
এইটা নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকেই যায়।
বন্ধু বলেছিল- "ভালো থাকাটা কম্পলচারি"
- এর অর্থ টিকে থাকতে হলে ভালো থাকতেই হবে।
.
আজ আমি বলছি..."ভালো থাকাটা অধিকার"।
.
আপনি চাইলেই একে অর্জন করতে পারেন।
না চাইলে কস্মিনকালেও সম্ভব নয়, কেননা এটা কোন মৌসুমি ফল না, যে সময় হলেই পেকে যাবে। আর গাছ তলায় কেউ থাকুক না থাকুক টুপটাপ পরতে থাকবে। আর আপনিও সময় মত ঝুড়ি ভর্তি করবেন।
হবে না.........
ভালো থাকতে চাইলে আপনাকে মনের দিক থেকে আগাতে হবে।
অনেক সুযোগ সুবিধা বা সুন্দর অবস্থান থাকলেও ভালোথাকা যায় না শুধু মনের দৈন্যতায়। আবার খুব খারাপ অবস্থায় থেকেও মনের তৃপ্ততায় ভালো থাকা যায় অনায়েসেই। এ উদাহরণ অনেক পরীক্ষিত এবং সত্য।
যখনই ভাববেন আপনি ভালো আছেন তখন থেকেই ভালো লাগার শুরু।
তারপর, আপনার ভাবনা অটুট থাকলে ভালোথাকাও অটুট থাকবে।
তাই, বন্ধু - শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ-
ভালো থাকুন আপনার মতো করে, ভালো থাকাটা অর্জন করুন আপনার যতটা প্রয়োজন।
কারন, " ভালো থাকাটা আপনার অধিকার "।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





