শহরে এসেছে নতুন ছেলে
পোষাকে ছিন্নতা করেছে ভর।
রাস্তায় দাড়িয়ে সব মায়া ফেলে
আনমনে ধুলিগুলো মাখায় হয়েছে জড়।
শহরে নতুন যুবা
কি যেন এদ্ভূত বিষণ্ন চাহনি।
তনু যেন উত্কৃষ্ট ডোবা
কতদিন সোডা ঘষা পায়নি।
নতুন যুবক শহরে এসেছে তার জন্য কি কেউ ছাড়বে স্থান!
ঘামগুলো এসে চীবুকে মিশেছে
ছেড়া জুতার মত ছিড়েছে পিছটান।
শহরে তো এসেছে এক তরুণ
হন্ন হয়ে কাজের করছে সন্ধান।
বরুণ ত্বক শীতে হয়েছে করুণ
শুন্য পেট ক্ষুধার দিচ্ছে জানান।
যাদুর শহরে ক্ষুধার্ত বহরে
একটি রুটির খোজে পথে পথে ঘুরছে।
প্রাণপূর্ণ জোহরে তোমাদের নগরে
এমন সহস্র যুবক প্রতিদিন ভীর করছে ।

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



