somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার বুক থেকে ওড়না খসে পড়লে, পুরুষ লোলুপ দৃষ্টিতে তাকাবে। অনুমান করবার চেষ্টা করবে তোমার অন্তর্বাসের আয়তন। তুমি আঁটসাঁট পোষাক পরলে পুরুষ আগ্রহ নিয়ে তোমাকে দেখবে। শাড়ির ফাঁকে তোমার অনাবৃত পেট দেখে পুরুষের বাবা হবার ইচ্ছে হবে। তোমার নিতম্বে পুরুষ খুঁজবে ছন্দ। তোমার ঠোঁটের আশেপাশে তিল, নাকের ডগায় জমে থাকা ঘাম দেখলে, পুরুষের তেষ্টা পাবে। তোমার চুড়ি পরা হাতের চিকন আঙুলের ভেতর পুরুষের আঙুল চালিয়ে দিতে ইচ্ছে করবে; তোমার খোলা চুলে নাক ডুবিয়ে একটা বাসন্তী বিকেল কাটিয়ে দেবার সাধ জাগবে... অত্যন্ত ভদ্র সিধেসাদা পুরুষেরাও এসমস্ত অনুভূতি থেকে মুক্ত নয়। এমনকি যে পুরুষ নারীর প্রতি এহেন মনোভাবকে অশ্লীল, অযাচিত, নারী অবমাননাকর, নাক মুখ চোখ দ্বারা ধর্ষণ ইত্যাদি—বলে বড় বড় বুলি আওড়াচ্ছে সেও নয়। কেউ তোমার স্পর্শকাতর অঙ্গগুলোর দিকে খোলা চোখে তাকাচ্ছে, কেউ তাকাচ্ছে কালো চশমা পরে। জেনে রাখো, তাকাচ্ছে সবাই। দিন শেষে যার চশমা নামের মুখোশটা নাই সে-ই দোষী। সব পাখিই মাছ খায়, দোষটা হয় মাছরাঙার। সোশ্যাল মিডিয়ায় তোমার নামে সচেতনতা ঝেড়ে দেওয়া লোকটাই বেলা গড়ালে বাথরুমে গিয়ে তোমাকে নিয়ে ঝেড়ে আসছে যৌনতা। ট্রাস্ট মি।
তোমার প্রতি পুরুষের এমন মনোভাবের কারণে তুমি মনোক্ষুন্ন হোয়ো না প্লিজ। নিজেকে অপমানিত মনে কোরো না। গড়পড়তা পুরুষকে লুচ্চা, বদমাশ, অসভ্য, ধর্ষক, ইতর বিশেষ ভেবো না। তুমি তোমার মতো শালীনতা বজায় রাখো। তুমি বরং প্রীত হও, কারণ পুরুষ তোমাকে বুঝতে সাহায্য করছে তুমি আকর্ষণীয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, “ভালো হবার একটা সীমা আছে। সেটা পেরিয়ে গেলে কেমন যেন তাতে পৌরুষের ব্যাঘাত হয়।” যে পুরুষ মেয়েদের দিকে কামনার দৃষ্টিতে তাকায় না—বলে গলা ফাটিয়ে অতি ভালো সাজে, আমি শিওর ওর আসলে পৌরুষে সমস্যা আছে। অতি ভালো, ভালো না।
ইন্টারনেট আর স্মার্টফোনের বদৌলতে এখন হার্ড পর্ন ও অ্যাডাল্ট কনটেন্ট সহজলভ্য। প্রতিনিয়ত পুরুষ দেখছে নারীর নগ্ন দেহ। নীল ছবির নায়িকারা কেউ তো কম সুন্দর নয়। সৌন্দর্যই ওদের পুঁজি। সুতরাং রূপবতী নারীর নগ্ন শরীর দেখতে দেখতে একটা সময় নিশ্চই আসবে যখন পরমা সুন্দরী কোনো তরুণীকে দেখেও পুরুষ বিন্দুমাত্র আকর্ষণ অনুভব করবে না। এভরিথিং টার্নস অ্যারাউন্ড। অতএব একটা সময় প্রেক্ষাপট পুরোপুরি উল্টে যেতেই পারে। যদি যায় তাহলে পুরুষের তীব্র দৃষ্টিতে তুমি এখন যেমন বিরক্ত হচ্ছো, নিজেকে তুচ্ছ, অপমানিত, ভোগ্যবস্তু ভাবছো। তখন পুরুষও নিশ্চই নিজেকে তা-ই ভাববে। কল্পনা করতে পারো এর ভয়াবহতা? পারো না। কারণ তত দূরদৃষ্টি তোমার নেই। তুমি ব্যস্ত আছো কোন পুরুষ তোমার শরীরের কোথায় চোখ রেখেছে তা নিয়ে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছিলেন—“পুরুষ নারীর প্রতি আকর্ষণ অনুভব করে কারণ প্রকৃতি চায় মানুষ বংশ বিস্তার করুক।” হ্যাঁ ঠিক তাই। নারীর প্রতি পুরুষের আকর্ষণ সহজাত। একেবারে আল্লাপ্রদত্ত। সুতরাং পুরুষের মনোভাব সম্পর্কে তোমার নেতিবাচক ধারণাটা এখনই পাল্টাও। মনে রেখো পুরুষ তোমার ভাই, পুরুষ তোমার স্বামী, পুরুষ তোমার মাথার ওপর বটবৃক্ষের ছায়া সমতুল্য বাবা...
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×