কূল স্পর্শ চেষ্টা @ তানভীর আরিফ।
ভাবনার মাঝে ডুবে গহীন অতলে,
কূল স্পর্শ চেষ্টা বার বার ব্যর্থতার কথা বলে।
তবে কি বোধহীন আমরা ভাসতেই থাকব,
ভাবনা আমাদের যেভাবেই ভাবাবে।
আর কত গভীরে গেলে স্বাদ মোদের জুড়াবে,
আর কত চেষ্টা চেষ্টা খেলা আমাদের পূর্ণতা দিবে,
আর কত আঁকা বাঁকা বক্রতা খুঁজে এগিয়ে যেতে হবে,
শুধু কূল স্পর্শ করার বাসনা পুরাব বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



