একজন সাধারণ মানুষ আসলে ঠিক কোন আদর্শ নিয়ে চলে??
তার পহেলা বৈশাখ ভালো লাগে,মঙ্গল শোভাযাত্রা ভালো লাগে।কিন্তু মঙ্গল শোভাযাত্রা করলেই যে বাকি দিনগুলো ভালো যাবে এই ধারণায় সে বিশ্বাসী নয়।এটা শুধুই আনন্দের উপলক্ষ।সে ধর্মভীরু ,কিন্তু ধর্মান্ধ নয়।দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা যেকোনো শিল্পকর্মকে সে শ্রদ্ধার চোখে দেখে।কিন্তু ন্যায়বিচারের সাথে পৌরাণিক দেবীর সম্পর্ক সে মেনে নিতে পারেনা।
দেশের সবাই এখন দুই শ্রেণির মানুষের কথাই শুনছে।
একদল বলছে সব ভাস্কর্য হটাও,আরেকদল সবকিছুর সাথে চেতনা গুলিয়ে নোংরামিতে ব্যস্ত।
দুই দলই নিজেদের দিক থেকে উগ্রপন্থী।এরা দেশে দুটা মেরু তৈরীর চেষ্টা করছে।
এই দুই পক্ষ চিন্তা চেতনায় বিপরীত হলেও দেশের মানুষকে দ্বিধাবিভক্ত করার কাজটা কাঁধে কাঁধ মিলিয়ে করে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



