somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাহাই কারা !

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাহাউল্লাহ কতৃক প্রতিষ্ঠিত একটি ধর্ম বা বিশ্বাস যার নাম বাহাই। এই ধর্মের মূল গ্রন্থের নাম কিতাব-ই-আকদাস।উনবিংশ শতাব্দীতে ইরানে এই ধর্মের উৎপত্তি ঘটে। বাহাই ধর্মের মূল কথা হচ্ছে মানবজাতির ঐক্য। বর্তমানে পৃথিবীর ২০০ টি দেশে প্রায় ৯০ লক্ষ অনুসারী রয়েছে এই ধর্মের।বাহাই মতে ঈশ্বর ধারাবাহিক ভাবে যুগে যুগে পৃথিবীতে তার দূত পেরণ করেন।এই সব দূতদের মধ্যে আছেন ইব্রাহিম, গৌতম বুদ্ধ,যীশু, মুহাম্মাদ ও অন্যান্যরা।সাম্প্রতিক কালে বাহাউল্লাহ এদের একজন।

এই বাহাই ধর্মের মূলনীতি তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠত।এগুলো হল ঈশ্বরের ঐক্য,ধর্মীয় ঐক্য ও মানবজাতির ঐক্য।
বাহাই মতে ঈশ্বর তার ইচ্ছাগুলো বিভিন্ন সময় স্বর্গীয় দূতদের মাধ্যমে মানুষ এর কাছে পৌছে দেন।ঈশ্বর এর ডাকে যারা সাড়া দেন কেবল তারাই নৈতিক গুনের বিকাশ ঘটাতে পারেন। বাহাই মতে ঈশ্বর এক, যিনি সকল সৃষ্টির মালিক।তার ও মহাবিশ্ব এর অবস্থান চিরকাল থাকবে।বাহাই ধর্ম সকল ধর্মের বৈধতা দিয়ে থাকে।এছাড়া তাদের মতে প্রতি ১০০০ হাজার বছর পর পর ঈশ্বর একজন দূত পেরণ করেন।
বাহাইরা মনে করেন মৃত্যুর পর মানুষের শাস্তি বা পুরষ্কার এর কোন বিধান নেই।যারা ভাল ভাল কাজ করবে তারা ঈশ্বর এর নিকটবর্তী হবেন আর যারা খারাপ কাজ করবে তারা ঈশ্বর এর কাছ থেকে দূরে সরে যাবে।

১৯১২ সালের দিকে বাহাই ধর্মগুরু আব্দুল- বহা কতৃক কিছু নীতিমান প্রকাশিত হয় :
১ ঈশ্বরের ঐক্য
২ ধর্মের ঐক্য
৩ মানবতার ঐক্য
৪ নারী পুরুষের সমতা
৫ বৈশ্বিক শান্তি
৬ ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সাদৃশ্য
৭ বৈশ্বিক বাধ্যতামূলক শিক্ষা
৮ অতিরিক্ত সম্পদ ও দারিদ্র বর্জন

বাহাই ধর্মের অনুসারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে।১৯৮৬ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ধর্মের অনুসারী ছিল ৪০ লক্ষ ৭৪ হাজার,২০০০ সালে এদের সংখ্যা দাঁড়ায় ৭১ লক্ষে। বর্তমানে বাহাই ধর্মের অনুসারী সংখ্যা প্রায় ১ কোটি।বৃদ্ধির হার ৪.৪%।
বাহাই ধর্মের উৎপত্তি স্থল পারস্য পেরিয়ে বিশ শতকের দিকে এশিয়া,ইউরোপ, আফ্রিকা, আমেরিকায় বিস্তার লাভ করে।
১৯৫০ -৬০ সালের দিকে বড় ধরণের প্রচার এর মাধ্যমে সারা পৃথিবীতে এই ধর্মের বিস্তার ঘটে।
বর্তমানে ইরানে বাহাইরা সর্ব বৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়। বিশ্বের প্রায় ৮০০ ভাষা ভাষির মানুষের মধ্যে এই ধর্মের অস্তিত্ব বিদ্যমান।

বাহাই ধর্মের অনুসারীরা সারা পৃথিবী ব্যাপি নানা ভাবে অত্যাচারিত হচ্ছেন।সব থেকে বেশি হয়রানির স্বীকার হচ্ছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গুলোতে। বাহাইরা সব থেকে বেশি হয়রানির হচ্ছে ইরানে।১৯৭৮-১৯৯৭ সাক পর্যন্ত প্রায় ২০০ জন বহাই নেতাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।সম্প্রতিক কালে ইরানে সরকার কতৃক একটি কবর স্থান ভেঙ্গে দেওয়া হয়।এছাড়াও বাহাইরা আফগানিস্তান, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরাক,মরক্কো এবং নিম্ন আফ্রিকার বিভিন্ন দেশে নির্যাতনের শিকার হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×