ওরাও মানুষ আমরাও মানুষ । ওদেরও আমাদের মত সুস্থ সুন্দর ভাবে বাচার অধিকার আছে।কিন্তু তারা কেন আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন।কেন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ।
তাদের কথা বলছি যারা ফুটপাতে ঘুমায়,একমুঠো খাবার পাওয়ার জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে, স্কুলে যেতে পারে না ,অসুস্থ হলে কোন চিকিৎসা পায় না, আমি সেই পথ শিশুদের কথা বলছি।
বলতে পারেন, কি দোষ তাদের?
কেন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত?
আমি এর কোন উত্তর খুজে পাই না ।
যেখানে ওই শিশুদের আজ আমাদের মত স্কুল কলেজ এ যাওয়ার কথা ছিল, আনন্দ করার কথা ছিল, কিন্তু তারা এক মুঠো খাবার এর আশায় ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় । তারা আজ আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন।
যে শিশুটি আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হয়ত একটু সুযোগ পেলে ওই শিশু হতে পারত দেশ ও জাতির কর্নধার। তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে,কিন্তু তারা প্রতিভা বিকাশিত করার কোন সুযোগ পাচ্ছে না।
এদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য সরকারের তেমন কোন পদক্ষেপ চোখে পড়ে না ।
তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান এদের জন্য কাজ করে যাচ্ছে। তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য নিরালশ কাজ করে যাচ্ছে। শুধু কি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ,না। এর সাথে অন্যন্য মৌলিক চাহিদা গুলোও পূরণ করে দিচ্ছে তারা ।
উদাহণ হিসাবে রাজধানীর নাম করা একটি কলেজের কথা বলা যায়। তারা রাতের বেলা এই সব ছিন্নমূল শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে যাচ্ছে ।এখান থেকে শিক্ষা নিয়ে অনেক পথ শিশু সমাজের মূল ধারায় ফিরে আসছে ।
এখানে পথ শিশুদের বিনামূল্যে চিকিৎসা করা হয় ,বিনামূল্যে থাকা খাওয়ার ব্যাবস্থা করছে তারা ।
পরিশেষে সরকার এর কাছে আহব্বান জানাচ্ছি যে, এখনি সময়, এদের সমাজের মূল ধারায় ফিরিয়ে এনে দেশ ও জাতির কল্যানে কাজ করার সযোগ করে দিন

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




