somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপুর কাছে চিঠি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আপুনি,

কেমন আছো জানতে চাইবো না, কারন জানি, তুমি যেখানে থাকো, ওখানে দুঃখ-কষ্ট বলে কোন শব্দ নেই। যা আছে সবই সুখ।

কিন্তু জানো, আমি একটুও ভালো নেই। থাকবো কি করে বলো? আমি নিশ্বস চলছে ঠিকই, কিন্তু আমার কলিজা, তুমিই তো আমার কাছে নেই।

আপু, তুমি ছাড়া তো আমাকে বোঝার মত কেউ নেই। আমার মনের কথাগুলো কাউকেই বলতে পারি না। সারাক্ষণ চুপটি করে বসে থাকি, কাউকে কিছু বলতে পারি না।

জানো, আম্মু আমায় সারাক্ষণ বকে। একটুও আদর করে না তোমার মত। তুমি যেমন মিষ্টি করে শাসন করতে, অমন করে না। অনেক কড়া।

আপু, তোমার মত আদর করে কেউ আমাকে খাইয়ে দেয় না। কিন্তু তুমি তো জানো, আমার নিজের হাতে খেতে ভালো লাগে না। তারপরেও কষ্ট করে খেতেই হয়। না খেলে তো তুমি ওখান থেকেই রাগ করবে।

জানো, মন খারাপ থাকলে কেউ তোমার মত আমার মাথার চুল বিলি করে দেয় না। গল্প শোনায় না। কিন্তু তুমি তো জানতে, আমার তো গল্প শুনলে মন ভালো হয়ে যায়। তাই এখন গল্পের বই পড়ি। কিন্তু তোমার মুখে শোনা গল্পের মত মন ভালো হয় না।

আপু, তোমার মত কেউ তো আমাকে কেউ ঘুম পাড়িয়ে দেয় না। তুমি তো জানো, আমি একা একা ঘুমাতে পারি না। ভয় লাগে। তাই অনেক রাত পর্যন্ত জেগে থাকি, তোমার কথা ভাবি।

জানো, তোমার মত করে কারো সাথে মারামারি করতে পারি না। তোমাকে যেমন মারলেও আদর করতে, অমন কেউ করে না। সবাই মার দিয়ে দেয়।

জানো আপু, আমি এখনও মাঝে মাঝে রাগ করে বাসা থেকে বের হয়ে যাই। কিন্তু তাতে কারো কিছু যায় আসে না, কেউ তোমার মত কান্না করে না। আবার যখন বাসায় ফিরে আসি, কেউ আদর করে জড়িয়ে ধরে না। উল্টো বলে ফিরে না আসলেই ভালো হতো।

তোমার উপর আমি অনেক রাগ আপু। তুমি কেন পৃথিবীতে আসলে না, আমাকে ভালোবাসলে না, জড়িয়ে ধরলে না। কেন আপু? কেন? আমি কি অপরাধ করেছিলাম এমন?

আমিও চলে আসবো তোমার কাছে, তোমাকে ছাড়া আমি একা এখানে থাকতে পারবো না আপু। কিভাবে তোমার কাছে আসবো তাড়াতাড়ি জানিও। আমি তো আর পারছি না।

ইতি
তোমার ভালোবাসা
ভাইয়া
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×