somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রিল্যান্সিং : স্বপ্ন ও বাস্তবতা

২০ শে জুন, ২০১৬ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, কখনও কি শুনেছেন, BSc. পাশ করে প্রতিমাসে আয় করুন ২০,০০০-৩০,০০০ টাকা? শোনেননি তো? ১৭-১৮ বছর পড়াশোনা করে মাসে যদি ২০,০০০-৩০,০০০ টাকা ইনকাম করতে পারবেন কি না শিউর হয়ে বলতে না পারেন, তবে এটা কিভাবে আশা করেন যে ৪ মাসের ট্রেনিং করে আপনি তা পারবেন?

ফ্রিল্যান্সি ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠান গুলো মানুষকে আকর্ষন করার জন্য বিজ্ঞাপনে এ ধরনের শিরোনাম ব্যবহার করে থাকে। বাস্তবতা হচ্ছে, BSc. পাশ করে প্রতি মাসে কত টাকা উপার্জন করতে পারবেন, বা আদৌ পারবেন কি না, সেটা যেমন এখনই বলতে পারছেন না, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও বিষয়টা এমনই। সাধারন ক্যারিয়ারের মত এখানেও আপনার উপার্জন নির্ভর করছে আপনি কি কাজ করছেন, কোথায় করছেন, আপনার অভিজ্ঞতা কতটুকু তার উপর।

উপরন্তু একটা দিক থেকে আমি বলবো ফ্রিল্যান্সিং বেশি কঠিন। কারন, শুধু BSc. পাশের সার্টিফিকেট দেখে কেউ আপনাকে একটি চাকরী দিতে পারে যেখানে মাস একটি নির্ধারিত অঙ্কের বেতন নিশ্চিত পাবেন। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরটি এমন নয়। এখানে কেউ আপনার সার্টিফিকেট দেখবে না, দেখবে শুধু আপনার অভিজ্ঞতা। চাকরীর মত চেয়ারে বসে থাকলেও মাস শেষে টাকা পাবেন না, কাজ করতে হবে। যতটুকু কাজ, ততটুকু টাকা।

ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠান গুলো নিজেদের স্বার্থে ফ্রিল্যান্সিং এর কাজ গুলোকে এমন ভাবে উপস্থাপন করে যেন এ কাজ গুলো পান্তা ভাত খাওয়ার মতই সোজা। কিন্তু বাস্তবিক চিত্রে দেখা যায় যে, ৪ মাস মেয়াদী ট্রেনিং শুরু হওয়ার দু'মাস পরই ক্লাশের অনেক আসন ফাঁকা হয়ে যায়। যারা ট্রেনিং শেষ না করেই চলে যাচ্ছে, তাদেরকে কারন জিজ্ঞেস করলে বলে "মাথায় কিছুই ঢোকে না, তাই ছেড়ে দিয়েছি"।

ক্লাশ নাইনে উঠার পর যারা বিজ্ঞান সাবজেক্ট নেননি এই ভয়ে যে, বিজ্ঞান অনেক কঠিন বিষয়, আমার মাথায় অত কঠিন কঠিন সূত্র ঢুকবে না, আমি বলবো তাদের ফ্রিল্যান্সিং করার স্বপ্ন ভূলে যাওয়াই ভালো। আমি বলছি না যে বিজ্ঞান ছাড়া অন্য সাবজেক্ট এর কেউ ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে পারবেন না, আমি বলতে চাচ্ছি যে, কঠিন বিষয় শেখার মত সাহস, মেধা, ধৈর্য, সৃজনশীলতা এবং একাগ্রতা থাকলে তবেই ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হোন। বিজ্ঞান যদি আপনার কাছে কঠিন লেগে থাকে, তবে ফ্রিল্যান্সিও আপনার কাছে কঠিনই লাগবে।

(উল্লেখ্য যে, আপনি বিজ্ঞান, ব্যবসায় বা মানবিক যে শাখা থেকেই পাশ করুন না কেন, ফ্রিল্যান্সিং আপনার জন্য উন্মুক্ত। বিজ্ঞানের কথা উল্লেখ করে আমি শুধু এটুকুই বোঝাতে চেয়েছি যে, বিজ্ঞান যদি আপনার সূত্রের কারনে ভয় লেগে থাকে, তবে ফ্রিল্যান্সিং সেক্টরের যে কোন কাজের (হোক সেটা প্রোগ্রামিং বা ডিজাইনিং বা এসইও) সূত্রই আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। এটি একটি উদাহরন মাত্র।)

এখানে সেখানে বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে ফ্রিল্যান্সিং আসলে কি, এখানে কি ধরনের কাজ পাওয়া যায়, এবং তা কিভাবে করতে হয় সে ব্যাপারে বিস্তারিত সম্যক ধারনা নিন। তারপর সিদ্ধান্ত নি যে আপনি ফ্রিল্যান্সিং করবেন কি না। তবেই ট্রেনিং নিয়ে বছর ধরে চেষ্টা করে এক টাকাও ইনকাম না করতে পারার যন্ত্রণা সহ্য করতে হবে না।

চারদিকে যখন ফ্রিল্যান্সিংয়ের জয় জয়কার, তখন আমি কি সবাইকে ফ্রিল্যান্সিয়ে নিরুঃসাহিত করছি? মোটেই না! আমার উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, এখন আমি যদি সেনাবাহিনীতে চাকরীর স্বপ্ন দেখি, দিন-রাত দৌড়ঝাপ করে প্রস্তুতি নিতে থাকি, সেটা নিশ্চয়ই আমার বোকামি ছাড়া কিছুই না! আবার, আমি সেনাবাহিনীতে চাকরী পাব না তার অর্থ কিন্তু এই নয় যে আমি অন্য কোন চাকরীও পাবো না। আমার জন্য অন্য চাকরীর পথ অবশ্যই আছে, আমি যেটার যোগ্য। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে, যে যেটার যোগ্য তার সেই পথে চলার স্বপ্ন দেখাই ভালো। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখার আগে আরও একবার ভেবে নিন, আপনি এর জন্য উপযুক্ত তো

লেখাটি ফেসবুকে দেখতে পারেন এখানে Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ৮:০০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×