somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শিল্পীর সার্থকতা...

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন শিল্পী, হোক সে গায়ক, অভিনেত্রী, চিত্রকর বা লেখক, সে তার জীবদ্দশায় মানুষকে যে শিল্পকর্ম উপহার দিয়ে যায়, তা কখনো অর্থমূল্যে পরিমাপ করা সম্ভব নয়। চিত্রকরের আঁকা ছবি বা গায়কের গাওয়া গান আপনি অর্থের বিনিমেয় নিতে পারেন, তবে তাকে বিনিময় মূল্য বলাটা এক রকম বোকামি, যেমনটা শিক্ষকের থেকে শিক্ষা অর্জনের জন্য অর্থ দিলেও তাকে শিক্ষার মূল্য বলা চলে না।

শিল্পীর সার্থকতা হচ্ছে এমন শিল্পকর্ম তৈরি করা যা তাকে মানুষের মাঝে অমরত্ব দিতে পারবে। উদাহরণ স্বরূপ বলতে পারি লিওনার্দো দ্যা ভিঞ্চির (১৫ এপ্রিল, ১৪৫২-২ মে, ১৫১৯) আঁকা ছবি বা মাইকেল জ্যাকসনের (আগস্ট ২৯, ১৯৫৮-জুন ২৫, ২০০৯) নাচ-গান কিংবা বাংলাদেশের মান্না-সালমান শাহের অভিনয়ের কথা। তারা মরে গেছে ঠিকই, কিন্তু তাদের তৈরি শিল্পের জন্য তারা আজও মানুষের কাছে তুমুল জনপ্রিয়।

আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের বিখ্যাত মডেল নাইলা নাইম বা জ্যাকুলিন মিথিলা কিংবা বিপিএল সুন্দরী আমব্রিন ধাঁচের শিল্পীরা আমাদের যে ধরনের শিল্পকর্ম(!) উপহার দিচ্ছে, তাতে মানুষ তাদেরকে শাবানা-ববিতাদের মত করে মনে রাখবে? উত্তরটা হচ্ছে, মরে যাওয়া দূরে থাক, এদের চামড়ায় বার্ধক্যের রেখা পরার আগেই মানুষ এদেরকে ভুলে যাবে।

কারণটা খুব সোজা। বলতে দ্বিধা নেই এদের শিল্পকর্ম হচ্ছে এদের শরীরের ভাঁজ দেখানো। মানুষ হয়তো আজ এদের শরীর দেখে বিনোদিত হবে, কাল অন্য কেউ আরও বেশি রগরগে ভাবে নিজের শরীরকে উপস্থাপন করে তাদের উপরে জনপ্রিয়তা তৈরি করে নিবে। শিল্পী স্বত্বা যেটাকে বলা হয়, যা কিনা একজন শিল্পীকে নিজের স্বকীয়তা দান করে, অন্য সবার চাইতে তাকে আলাদা করে তুলে, তার বিন্দুমাত্র ছিটফোঁটা কিন্তু এদের নেই!

চারদিকে নামীদামী, বাহারি রং-ঢংয়ের শিল্পীর ছড়াছড়ি যে মানুষ আজ প্রকৃত শিল্পীদের ভুলেই যাচ্ছে। শিল্পের কদর কমে যাচ্ছে। হয়তো এই কারণেই ইদানীং প্রায়ই শুনতে হয় "অমুক শিল্পী মৃত্যু সজ্জায় চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, সাহায্যের কেউ নেই..."

হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের (১৯৩৫-১৯৮৯) "আমি দূর থেকে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি...", গানটা নিশ্চয়ই শুনেছেন? আচ্ছা, গানটা কি আপনার আপনার ভালো লাগে? আমার মনে হয় ৯০ শতাংশের বেশি মানুষ উত্তর দিবে হ্যাঁ, আর এই লেখা পড়ার পর অনেকেই গানটি আরও একবার শুনবেন! আসলে শিল্পীর সার্থকতা এখানেই! যুগের পরে যুগ পেরিয়ে গেছে, কিন্তু সেই গান এখনও মানুষের মনে গেঁথে আছে। অথচ প্রতিদিন কত গান শুনেন যেগুলো একবার শুনলে আর দ্বিতীয়বার শুনতে ভালো লাগে না... পার্থক্যটা এখানেই...

Reference: Wikipedia, IMDB

তানভির ইসরাক
১১ ডিসেম্বর, ২০১৬
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×