somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌলবাদীর সঠিক সংজ্ঞায়ন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌলবাদীর শাব্দিক সংজ্ঞায়নে বলা হচ্ছে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে কোন নীতি,আদর্শ বা জ্ঞানকে মেনে চলেন।
হতে পারেন তিনি রাজনৈতিক মৌলবাদী,ধর্ম মৌলবাদী,বৈজ্ঞানিক মৌলবাদী,সামাজিক মৌলবাদী,গণতান্ত্রিক মৌলবাদী ইত্যাদি।
আমার কথাটা এখান থেকেই শুরু।যারা সুষ্ঠু গণতন্ত্রে বিশ্বাসী তারাও এক প্রকার মৌলবাদী অবশ্য সাথে একটি অভিজাত তকমা জুড়ে আছে "গণতান্ত্রিক"।
আমার মনে হয় যে আজকের নাশকতা ও জঙ্গিবাদের পেছনে আমরা দায়ী করছি মৌলবাদীদের কিন্তু বলছি না কোন মৌলবাদীরা দায়ী।
রাজনৈতিক মৌলবাদী নাকি ধর্ম মৌলবাদী নাকি বৈজ্ঞানিক মৌলবাদী নাকি সামাজিক মৌলবাদী নাকি গণতান্ত্রিক মৌলবাদী?
জাতীয় স্বার্থে সুষ্ঠু ব্যাখ্যা প্রয়োজন।
ব্যাখ্যা খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে মৌলবাদীর আদি সংজ্ঞায়নের সাথে এখনকার মৌলবাদীদের একটা তারতম্য রয়েছে।

যিনি পুঙ্খানুপুঙ্খভাবে কোন নীতি,আদর্শ বা জ্ঞানকে মেনে চলেন তিনি এখনকার সমাজের তথাকথিত মৌলবাদী নন।
তাহলে মৌলবাদী কারা?

কট্টরপন্থীরাই আজ এক ভিন্ন মৌলবাদের জন্ম দিচ্ছে যাতে আদর্শ,নীতি বা জ্ঞানের বিকৃতরূপ বিরাজ করছে।
এটাকে কি বিকৃত মৌলবাদী আচরণ বলা উচিত কি না তার ব্যাপারেও আমি কিছু কথা বলবো।
বিকৃত মৌলবাদী বলতে গেলে বলতে হয় সেই নীতি,আদর্শ বা জ্ঞান টাই বিকৃত কিন্তু সেই নীতি,আদর্শ বা জ্ঞান বিকৃত নয় বিকৃত সেই নীতি,আদর্শ বা জ্ঞানের ব্যাপারে বিকৃত ধারণাটা।আর কেউ যদি নীতি,আদর্শ বা জ্ঞান বুঝতে ভুল করে এটা অবশ্যই সেই নীতি,আদর্শ বা জ্ঞান এর দোষ না দোষটা সেই কট্টরপন্থীদেরই যে বা যারা নিজে তো নীতি,আদর্শ বা জ্ঞানকে বিকৃত করছেই এবং অন্যকেও সেই ধারণাতে উতসাহিত করছে।

তাহলে ব্যাপারটা এই দাঁড়ায় যে আজকের নাশকতা ও জঙ্গিবাদের পেছনে দায়ী আসলে কট্টোরপন্থীরা যাদেরকে আমরা উগ্র মৌলবাদী বলতে পারি কিন্তু কখনোই মৌলবাদী নয় কারণ উগ্র মৌলবাদীরাই তো তাদের নীতি,আদর্শ বা জ্ঞানকে বিকৃত করছে তাদের ধ্যান ধারণার মাধ্যমে,তারা যদি প্রকৃত মৌলবাদীই হতো তবে তারা সুষ্ঠুভাবেই তাদের নীতি,আদর্শ বা জ্ঞানকে মেনে চলতো বিকৃত করতো না।

সমস্যা আরেকটা জায়গাতে আছে।
উগ্র মৌলবাদীরা কি শুধু ধর্ম মৌলবাদীদের কাতারেই আছে?
আমার মনে হয় না।

উগ্র ধর্ম মৌলবাদদের সাথে উগ্র রাজনৈতিক মৌলবাদী,উগ্র বৈজ্ঞানিক মৌলবাদী,উগ্র সামাজিক মৌলবাদী এবং উগ্র গণতান্ত্রিক মৌলবাদী রাও সঙ্খ্যায় কম নন।
ব্যাপারটা আরো জটিল যায় যখন উগ্র রাজনৈতিক মৌলবাদী,উগ্র বৈজ্ঞানিক মৌলবাদী,উগ্র সামাজিক মৌলবাদ এবং উগ্র গণতান্ত্রিক মৌলবাদীরা চেতনাপন্থীদের কাতারে অবস্থান নেয়।
একটা উদাহরণ দেই।রাজাকার শব্দের আভিধানিক অর্থ সেচ্ছাসেবক কিন্তু ১৯৭১ এর রাজাকাররা এই সেচ্ছাসেবকের একটি বিকৃত রূপ যারা নিজের রাষ্ট্র রেখে ধর্মের ইস্যুতে অন্য রাষ্ট্রের দালালী করেছে।এখন রাজাকার শব্দটাই আমাদের কাছে হয়ে গেছে শত্রুর মতো,কিন্তু এই শব্দটার কি দোষ?এটার অর্থ কিন্তু খারাপ নয়-খারাপ তারা এবং তাদের মানসিকতা যারা এটাকে বহিঃ রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলো।
অনুরূপভাবে মৌলবাদী শব্দটা দোষী না দোষী তারাই যারা এটাকে বিকৃত করে উগ্র চেতনার জন্ম দেয়।

পরিশেষে আমরা মৌলবাদী হই কিন্তু উগ্র মৌলবাদী অথবা কট্টরপন্থী না হই...
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×